এইমাত্র
  • বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু
  • রমজানের প্রথম দিনেই গাজায় শিশুসহ দুজনকে হত্যা করলো ইসরায়েল
  • সংসদ সদস্যদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা
  • বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
  • ‘বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী এখন মিলন ভাই’
  • ‘যা পারেন লেখেন’—টাকা কর্তন ইস্যুতে সাংবাদিকদের প্রতি তারাগঞ্জের ইউএনও
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  • গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • যশোরে যুবকের পেট থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার
  • অষ্টগ্রামে স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে কাঁচি দিয়ে হামলা, যুবক আটক
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সাদা অ্যাপ্রন ছেড়ে এবার জনগণের সেবক হতে চাই: ডা. গোলাম কবীর

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৪ পিএম
    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৪ পিএম

    সাদা অ্যাপ্রন ছেড়ে এবার জনগণের সেবক হতে চাই: ডা. গোলাম কবীর

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৪ পিএম


    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ​ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. গোলাম কবীর মিয়া মোটরসাইকেল প্রতীক নিয়ে বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। 


    প্রচারণার অংশ হিসেবে রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে আলফাডাঙ্গা পৌর এলাকার কুসুমদি গ্রামে এক বিশাল  উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


    ​বিশিষ্ট ব্যবসায়ী দাউদ মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. গোলাম কবীর মিয়া। 


    উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ডা. গোলাম কবীর মিয়া আবেগঘন কণ্ঠে বলেন, 'আমি একাত্তরে অস্ত্র হাতে যুদ্ধ করেছি দেশ স্বাধীন করতে, আর দীর্ঘ সময় চিকিৎসকের সাদা অ্যাপ্রন পরে লড়াই করেছি মানুষের জীবন বাঁচাতে। এখন জীবনের এই পর্যায়ে আমি আপনাদের সেবক হয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে চাই। ফরিদপুর-১ আসনের অবহেলিত মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং একটি বৈষম্যহীন আধুনিক সমাজ গঠনই আমার জীবনের শেষ লক্ষ্য।'


    ​ভোটারদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, 'মোটরসাইকেল প্রতীক আজ উন্নয়নের প্রতীক, তারুণ্যের প্রতীক। আমি আপনাদেরই সন্তান। যদি আপনাদের মূল্যবান ভোটে আমি নির্বাচিত হতে পারি, তবে এই এলাকার প্রতিটি ঘরে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে এবং বেকার তরুণদের কর্মসংস্থানে বিশেষ ও বাস্তবমুখী পরিকল্পনা বাস্তবায়ন করব।' ​


    উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…