এইমাত্র
  • ত্রিশাল উপজেলা যুবদলের নেতৃত্বে জুয়েল মন্ডলকে চান নেতাকর্মীরা
  • প্রথমবার এমপি হয়েই মন্ত্রীর দায়িত্বে টাঙ্গাইলের ফকির স্বপন
  • ফুটবলে সুশাসন ও সাফের হারানো গৌরব ফেরানোর অঙ্গীকার প্রতিমন্ত্রীর
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সচিবালয়ে এলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
  • বাবা-মায়ের কবরে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা
  • নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে
  • ‘সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার মানে জুলাই গণঅভ্যুত্থানকে অপমান করা’
  • ফজর নামাজের পর ‘ক্লিন ঢাকা গ্রিন ঢাকা’ কর্মসূচিতে জামায়াত আমির
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    রাতের আঁধারে ফসলের ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষকরা

    লুৎফর রহমান, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪১ পিএম
    লুৎফর রহমান, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪১ পিএম

    রাতের আঁধারে ফসলের ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষকরা

    লুৎফর রহমান, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪১ পিএম

    রাজবাড়ীর গোয়ালন্দে রাতের আঁধারে কৃষকের ভুট্টা ক্ষেত চাষ দিয়ে নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে ভুট্টা চাষী তিনজন দরিদ্র কৃষক ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।


    শনিবার (৩১ জানুয়ারি) গভীর রাতে উপজেলার উজানচর ইউনিয়নের চর মজলিসপুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে।


    ভুক্তভোগী ভুট্টা চাষী আব্দুল হাই, মামুন ও আইয়ুব আলী জানান, গত ১৮ থেকে ২০ বছর  যাবত আমরা কুবাদ শেখের কাছ থেকে এই জমি ১০ লক্ষ টাকায় বন্ধক রেখে চাষাবাদ করছি। কিছুদিন আগে জমি থেকে মিষ্টিকুমরা তুলে ভূট্টার চাষ করেছি। আর কয়েকদিন পরেই ভুট্টার ফলন হবে। গত দুই-তিন দিন আগে দিনের বেলা হামিদ মৃধার হাট এলাকার নায়েব আলী ফকিরের নির্দেশে ফরিদপুর সদর থানার মাইজা মিয়ার ডাঙ্গি এলাকার আক্কাস ও মোজাহার এসে খানিক জায়গার ভুট্টা গাছ নষ্ট করেছে। তারাই আবার রাতের আঁধারে বড় ট্রাক্টর দিয়ে আমাদের বিশ বিঘা জমির ভুট্টা ক্ষেতে চাষ দিয়ে ভুট্টা গাছ নষ্ট করে ফেলেছে। এতে আমাদের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।


    ওই এলাকার আরেক চাষী আলমগীর বলেন, এই জমির পাশেই আমার জমি। আমরা গত বিশ বছর ধরে দেখে আসছি এই জমিতে তারা চাষ করে আসছে। নায়েব আলী ফকির (আর এস) একটা কাগজ নিয়ে এসে দাবি করে এই জমি তার।


    স্থানীয় মোয়াজ্জেম শেখ বলেন, আমরা অনেকদিন যাবত ধরে দেখছি হাই মোল্লা আইয়ুবরা ওই জমি চাষাবাদ করে আসছে। উনাদের ভুট্টা গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছিল। সেই ভুট্টা ক্ষেতে কে বা কারা চাষ দিয়েছে তা আমরা জানিনা।


    জাহিদ হোসেন বলেন, রাতের আঁধারে কে বা কারা এই ভুট্টা ক্ষেতের মধ্যে চাষ দিয়েছে তা আমরা জানিনা। তবে তাদের অনেক বড় ক্ষতি করে ফেলেছে। এটা করা ঠিক হয়নি।


    জমির মূল মালিক উপজেলার উজানচর ইউপির নাসের মাতুব্বরপাড়া এলাকার কুবাদ শেখ বলেন, আমরা নিজেরাই অনেক বছর জমিটা আবাদ করেছি। পরে জমিটা বর্গা দিয়েছি। তারা জমিতে ভুট্টার আবাদ করেছে। গত দুই তিন দিন আগে দিনের বেলায় নায়েব আলী ফকির, সালাম বেপারী, আক্কাস, মোজাহার আমার জমিতে ভুট্টা গাছের মধ্য দিয়েই জোরপূর্বক চাষ দিতে গেলে আমরা তখন বাধা দেই। পরবর্তীতে তারাই রাতের আঁধারে বড় পাওয়ার টিলার দিয়ে জমিতে চাষ দিয়ে ভুট্টা গাছ ভেঙে নষ্ট করে ফেলেছে। প্রশাসনের কাছে আমি এর সুষ্ঠু বিচার চাই।


    অভিযুক্ত নায়েব আলী ফকির জানান, ওই জমিটা নিয়ে একটা মামলা আছে আমার দেওয়ানী। ওরা যেটা বলছে তা ভিত্তিহীন। ওরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ ঘটনা আমি জানিও না আমি দেখিও নাই। অন্যান্য অভিযুক্তদের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।


    গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ মমিনুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর আমাদের একজন অফিসারকে ঘটনাস্থলে পাঠিয়েছি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…