এইমাত্র
  • ত্রিশাল উপজেলা যুবদলের নেতৃত্বে জুয়েল মন্ডলকে চান নেতাকর্মীরা
  • প্রথমবার এমপি হয়েই মন্ত্রীর দায়িত্বে টাঙ্গাইলের ফকির স্বপন
  • ফুটবলে সুশাসন ও সাফের হারানো গৌরব ফেরানোর অঙ্গীকার প্রতিমন্ত্রীর
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সচিবালয়ে এলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
  • বাবা-মায়ের কবরে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা
  • নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে
  • ‘সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার মানে জুলাই গণঅভ্যুত্থানকে অপমান করা’
  • ফজর নামাজের পর ‘ক্লিন ঢাকা গ্রিন ঢাকা’ কর্মসূচিতে জামায়াত আমির
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    জামায়াত আমিরের পোস্টের মন্তব্যের প্রতিবাদে ভাঙ্গুড়ায় ঝাড়ু মিছিল

    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫০ পিএম
    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫০ পিএম

    জামায়াত আমিরের পোস্টের মন্তব্যের প্রতিবাদে ভাঙ্গুড়ায় ঝাড়ু মিছিল

    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫০ পিএম

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে থাকা আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে পাবনার ভাঙ্গুড়ায় ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।


    সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে ভাঙ্গুড়া উপজেলার কলেজ মোড় থেকে ঝাড়ু মিছিলটি শুরু হয়। মিছিলটি শরৎনগর বাজারের ডাকবাংলোর সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


    সমাবেশে অংশ নেওয়া কর্মজীবী নারীরা বলেন, বাংলাদেশের ইতিহাসের প্রতিটি সংকট ও আন্দোলনে নারীরা ঘরে ও বাইরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সেখানে নারীদের নিয়ে এ ধরনের কটূক্তি অত্যন্ত নিন্দনীয় ও অবমাননাকর। ইসলামে নারীর সর্বোচ্চ সম্মানের কথা বলা হয়েছে, অথচ সেই সম্মানিত নারীদেরই অপমান করা হচ্ছে।


    বক্তারা এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, নারীদের নিয়ে করা ওই বক্তব্যের জন্য ডা. শফিকুর রহমানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।


    উল্লেখ্য, শনিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের এক্স হ্যান্ডেলে দেওয়া একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তবে এ বিষয়ে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট আইডি হ্যাক হওয়ার কারণে ওই বিভ্রান্তিকর পোস্টটি প্রকাশিত হয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…