এইমাত্র
  • বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু
  • রমজানের প্রথম দিনেই গাজায় শিশুসহ দুজনকে হত্যা করলো ইসরায়েল
  • সংসদ সদস্যদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা
  • বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
  • ‘বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী এখন মিলন ভাই’
  • ‘যা পারেন লেখেন’—টাকা কর্তন ইস্যুতে সাংবাদিকদের প্রতি তারাগঞ্জের ইউএনও
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  • গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • যশোরে যুবকের পেট থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার
  • অষ্টগ্রামে স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে কাঁচি দিয়ে হামলা, যুবক আটক
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর নির্দেশ দিলেন ইরানের প্রেসিডেন্ট

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম

    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর নির্দেশ দিলেন ইরানের প্রেসিডেন্ট

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম
    সংগৃহীত ছবি

    মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 


    সোমবার (০২ ফেব্রুয়ারি) দেশটির বার্তা সংস্থা ফার্স এক প্রতিবেদনে এই তথ্য জানায়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপ এড়াতে একটি চুক্তি হওয়ার ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছিলেন।


    ফার্সের প্রতিবেদনে নাম প্রকাশ না করা এক সরকারি সূত্রের বরাত দিয়ে বলা হয়, প্রেসিডেন্ট পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দ্বার উন্মুক্ত করার নির্দেশ দিয়েছেন। সংস্থাটি আরও জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্র পারমাণবিক ইস্যুতে আলোচনা করবে, যদিও আলোচনার কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।


    এই প্রতিবেদনটি সরকারি পত্রিকা ‘ইরান’ ও সংস্কারপন্থি দৈনিক ‘সার্ঘ’ এও প্রকাশিত হয়েছে।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…