এইমাত্র
  • ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    দৌলতদিয়ায় শাহ মখদুম ফেরিতে অগ্নিকাণ্ড

    লুৎফর রহমান, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৫ পিএম
    লুৎফর রহমান, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৫ পিএম

    দৌলতদিয়ায় শাহ মখদুম ফেরিতে অগ্নিকাণ্ড

    লুৎফর রহমান, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৫ পিএম

    রাজবাড়ীর দৌলতদিয়ায় শাহ মখদুম নামের একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ফেরিতে যাত্রী ও বিভিন্ন যানবাহন ছিল।


    সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে ৪ নম্বর ফেরিঘাটে নোঙর করা ফেরিটির ইঞ্জিন অংশের সাইলেন্সার পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়।


    প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে সাইলেন্সার পাইপের ভেতর থেকে আগুন বের হতে দেখা যায়। প্রথমে বিষয়টি তেমন গুরুতর না হলেও আগুন দীর্ঘ সময় ধরে জ্বলতে থাকায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনগুলো দ্রুত সরিয়ে নেওয়া হয়। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


    গোয়ালন্দ ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল বাসেদ খান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তদন্ত সাপেক্ষে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হয়েছে।


    বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাটে শাহ মখদুম ফেরিতে একজস্ট পাইপের কার্বন রিলিজ হওয়ার সময় সাদা এবং কালো ধোঁয়া বের হয়। উক্ত পাইপে প্রচণ্ড তাপ উৎপন্ন হওয়ায় ফেরিতে থাকা নিজস্ব ফায়ার ফাইটিং ব্যবস্থা সক্রিয় করা হয়। সতর্কতা হিসেবে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের সহযোগিতা নেওয়া হয়। বর্তমানে ফেরিটি চলাচলে নিয়োজিত আছে।


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…