এইমাত্র
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • শার্শায় প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত নেতা
  • বরিশাল বিশ্ববিদ্যালয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা
  • ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল-চাবি হস্তান্তর
  • ফরিদপুর–১ আসনে ‘ত্রিমুখী’ লড়াই, ব্যবধান গড়ে দিতে পারেন আ.লীগের ভোটাররা
  • পদত্যাগ করলেন ঢাবি ভিসি
  • ভোটের উদ্দেশ্যে বাড়ি ফেরা মানুষের চাপ নেই পাটুরিয়া–দৌলতদিয়া ফেরিঘাটে
  • ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    খেলা

    বিশ্বকাপে নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে যা করবে পাকিস্তান

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৪ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৪ পিএম

    বিশ্বকাপে নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে যা করবে পাকিস্তান

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৪ পিএম
    সংগৃহীত ছবি

    আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে পাকিস্তান। গতকাল সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে আসরে অংশ নিলেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে তারা।


    গ্রুপ পর্বের এই ম্যাচটি না খেললেও পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে পাকিস্তানের সামনে। অর্থাৎ এই ম্যাচের পয়েন্ট ভারতকে দিয়ে দিলেও পাকিস্তানের সামনে সুযোগ থাকবে। তবে সেক্ষেত্রে গ্রুপের বাকি ম্যাচগুলো তাদের জিততে হবে, একই সঙ্গে ভারতের দিকেও তাকিয়ে থাকতে হবে।


    যদি পরের রাউন্ডের সমীকরণ মেলাতে পারে পাকিস্তান এবং আসরে টিকে থাকে তাহলে আবারো ভারতের সঙ্গে দেখা হতে পারে তাদের। তাই প্রশ্ন উঠছে, যদি নক আউট পর্বে ভারতের বিপক্ষে খেলতে হয় তাহলে তখনও কি একই সিদ্ধান্ত নেবে পাকিস্তান? ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলেও একই প্রশ্ন তুলেছেন।


    তিনি বলেন, 'পাকিস্তান যদি বিশ্বকাপে যায় কিন্তু ভারতের বিপক্ষে না খেলে তাহলে আইসিসি কী প্রতিক্রিয়া দেখায় সেটা দেখার অপেক্ষায় আছি। আমি আইনগত অবস্থান সম্পর্কে বা অগ্রাধিকার কীভাবে কার্যকর হয় তা জানি না। যাই হোক, ভারত-পাকিস্তান ফাইনাল হলে কী হবে?'


    এমন প্রশ্নের উত্তর আপাতত সময়ের হাতে। পিসিবির এক কর্মকর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, সে ক্ষেত্রেও সরকারের সিদ্ধান্তই মেনে চলবেন তারা। তিনি বলেন, 'পাকিস্তান যে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে খেলবে না সেই সিদ্ধান্ত পাকিস্তানের সরকার নিয়েছে। ফলে নক আউট পর্বে যদি ভারত-পাকিস্তান মুখোমুখি হয়, সে ক্ষেত্রে কী হবে, সেই সিদ্ধান্তও সরকার নেবে। সরকার যা নির্দেশ দেবে আমরা সেটাই মেনে চলব।'


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…