গাজীপুরের টঙ্গীতে একটি রিভলবারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর দক্ষিণ (বিভাগ) গোয়েন্দা পুলিশ।
রবিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে টঙ্গীর মধ্য আরিচপুর এলাকা থেকে রিভলবারসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম ইজাজুল ইসলাম (৪০)। তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার কৃষ্ণপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে।
সোমবার দুপুরে গাজীপুর মহানগর দক্ষিণ বিভাগের গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রোববার দিবাগত রাতে টঙ্গীর মধ্য আরিচপুর এলাকার গার্লস স্কুল সড়কে অবৈধ অস্ত্র আদান-প্রদানের তথ্য পায় পুলিশ। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে ইজাজুল ইসলামকে আটক করা হয় এবং তার কাছ থেকে একটি রিভলবার জব্দ করা হয়।
রাতেই গোয়েন্দা কার্যালয়ে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের শেষে সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এনআই