এইমাত্র
  • বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
  • ‘বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী এখন মিলন ভাই’
  • ‘যা পারেন লেখেন’—টাকা কর্তন ইস্যুতে সাংবাদিকদের প্রতি তারাগঞ্জের ইউএনও
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  • গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • যশোরে যুবকের পেট থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার
  • অষ্টগ্রামে স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে কাঁচি দিয়ে হামলা, যুবক আটক
  • নোবিপ্রবি ভিসিসহ তিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগে ৭ দিনের আল্টিমেটাম
  • নারায়ণগঞ্জে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ফের দলীয় ব্যানার
  • `বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী মিলন ভাই'
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    খেলাফত আন্দোলনের প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে বিএনপি প্রার্থীকে সমর্থন

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫১ পিএম
    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫১ পিএম

    খেলাফত আন্দোলনের প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে বিএনপি প্রার্থীকে সমর্থন

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫১ পিএম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-২ (সদর–বারহাট্টা) আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী গাজী মোহাম্মদ আব্দুর রহীম রুহি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। একই সঙ্গে তিনি বিএনপির প্রার্থী ডা. আনোয়ারুল হককে সমর্থনের ঘোষণা দিয়েছেন।


    সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোণা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।


    সংবাদ সম্মেলনে গাজী মোহাম্মদ আব্দুর রহীম রুহি বলেন, “আমরা যারা বাংলাদেশপন্থী রাজনীতি করি, জনগণ আমাদের ঐক্যবদ্ধভাবে দেখতে চায়। নেত্রকোণা জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা ও স্থানীয়ভাবে লিয়াজোঁর মাধ্যমে আমাদের ফোরামে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে।”


    তিনি আরও বলেন, “নেত্রকোণা সদর ও বারহাট্টা এলাকার মানুষের কল্যাণের কথা বিবেচনা করে বটগাছ মার্কার প্রার্থী হিসেবে আমি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণ করছি না। দলীয় ও ব্যক্তিগতভাবে ধানের শীষের প্রার্থী ডা. আনোয়ারুল হককে সমর্থন দিচ্ছি।”


    জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, স্বাধীনতার পর থেকে দলটি ইসলামী দলগুলোর সঙ্গে মুনাফিকি করে আসছে। খেলাফত আন্দোলনের সঙ্গে আসন সমঝোতার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। তিনি দাবি করেন, বারবার যোগাযোগের চেষ্টা করলেও জামায়াত নেতাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি এবং বিভিন্ন কর্মসূচিতে খেলাফত আন্দোলনকে ব্যবহার করা হয়েছে।


    নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ সম্পর্কে তিনি বলেন, ১১ দলীয় জোটে অবমূল্যায়নের কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর ভাষায়, “রিকশা মার্কা ও জামায়াত ছাড়া বাকি দলগুলো জামায়াতের ‘বি’ টিম হিসেবে কাজ করছে।”


    এ সিদ্ধান্ত কেন্দ্রীয় নাকি স্থানীয়—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এটি জেলা খেলাফত আন্দোলন কমিটির সিদ্ধান্ত। কেন্দ্রীয়ভাবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…