এইমাত্র
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’: বাকৃবিতে বিভক্ত মত, তর্ক-বিতর্কে মুখর ক্যাম্পাস
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    গাজীপুরে জামায়াত আমিরের আগমণ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১২ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১২ পিএম

    গাজীপুরে জামায়াত আমিরের আগমণ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১২ পিএম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের প্রাণকেন্দ্র ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি)এই জনসভা সফল করতে দলীয় প্রস্তুতি, কর্মসূচি ও প্রত্যাশা তুলে ধরতে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে সোমবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


    সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি)  দুপুর ১টা ৪৫ মিনিটে ভাওয়াল রাজবাড়ী মাঠে অনুষ্ঠিতব্য এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও ১১ দলীয় জোটের শীর্ষ নেতা ডা. শফিকুর রহমান। জনসভায় সভাপতিত্ব করবেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জামাল উদ্দিন। এছাড়াও ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ জনসভায় বক্তব্য রাখবেন বলে জানানো হয়।


    সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ডা. শফিকুর রহমানের এই আগমন শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং গাজীপুরবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। জনসভায় দেশ ও জাতির চলমান সংকট, ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা, সুশাসন, ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করা হবে। বক্তারা সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, এই জনসভার বক্তব্য ও বার্তা বস্তুনিষ্ঠভাবে জাতির সামনে তুলে ধরতে।

    গাজীপুরবাসীর উদ্দেশে সংবাদ সম্মেলনে বলা হয়, দীর্ঘদিন পর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় মানুষ মুখিয়ে আছে। এই জনসভা সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাবে। সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে জনসভাকে সফল করার আহ্বান জানানো হয়। একইসঙ্গে প্রশাসনের দায়িত্বশীল মহলের প্রতি জনসভায় আগত নেতৃবৃন্দ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহযোগিতার আহ্বান জানানো হয়।


    সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক জামাল উদ্দিন। উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল হাকিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুক, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আজহারুল ইসলাম মোল্লা, গাজীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল মুস্তাফিজুর রহমান খান, ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর সভাপতি রেজাউল ইসলাম, গাজীপুর জেলা সভাপতি ইয়াসিন আরাফাত, গাছা থানা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার মিয়াজ উদ্দিন, গাজীপুর মেট্রো সদর থানা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মো. ছাদেকুজ্জামান খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…