কুমিল্লার হোমনায় একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, ল্যাব টেকনিশিয়ান ও এক্স-রে ম্যান ছাড়াই সেবা প্রদান এবং অনুমানভিত্তিক রিপোর্ট সরবরাহের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার চান্দেরচর বাজারে অবস্থিত ‘রিয়াব ডিজিটাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে’ এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহাম্মেদ মোফাচ্ছের। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মো. মামুন অর রশিদ।
ম্যাজিস্ট্রেট আহাম্মেদ মোফাচ্ছের জানান, প্রতিষ্ঠানটি সেবা গ্রহণকারীদের জীবন ও নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলছে। প্রমাণিত অভিযোগের ভিত্তিতে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর ৫২ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এনআই