এইমাত্র
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’: বাকৃবিতে বিভক্ত মত, তর্ক-বিতর্কে মুখর ক্যাম্পাস
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পরিবারতন্ত্র ভাঙতে হলে শাপলাকলিকে ভোট দিতে হবে: আসিফ মাহমুদ

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৯ পিএম
    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৯ পিএম

    পরিবারতন্ত্র ভাঙতে হলে শাপলাকলিকে ভোট দিতে হবে: আসিফ মাহমুদ

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৯ পিএম

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শাপলাকলিকে ভোট দিলে বাংলাদেশ ন্যায় ও ইনসাফের পথে এগোবে। তিনি বলেন, এই প্রতীকে ভোট পড়লে পঞ্চগড়ে চাঁদাবাজি, ঘুষ আর মামা-চাচার পরিচয়ে চাকরি পাওয়ার সংস্কৃতি বন্ধ হবে।

    সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড়ের সাতমেরা হাইস্কুল মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, শাপলাকলিকে ভোট দিলে প্রতিটি পরিবারে অন্তত একজনের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে পরিবারতন্ত্র চলে আসছে উল্লেখ করে তিনি বলেন, গত ৫৪ বছরে কমিশনারের ছেলে কমিশনার, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান, এমপি-মন্ত্রীর ছেলে এমপি-মন্ত্রী হয়েছে। প্রশ্ন রেখে তিনি বলেন, আপনারা কি চান না একদিন কৃষকের ছেলে, মুদি দোকানদারের ছেলে কিংবা রিকশাচালকের ছেলে এমপি হোক।

    আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, পঞ্চগড়-১ আসন বাংলাদেশের এক নম্বর আসন। এই আসনে কি দুই নম্বর প্রার্থী নির্বাচিত হবে, নাকি এক নম্বর আসনে এক নম্বর প্রার্থীই নির্বাচিত হবে, সেই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। একই সঙ্গে তিনি উপস্থিত জনতার প্রতি শাপলাকলিকে ভোট দেওয়ার আহ্বান জানান।

    তিনি দাবি করেন, অতীতে পঞ্চগড় আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছে। এই আসনে এমপি ও মন্ত্রী থাকলেও সাধারণ মানুষের জীবনমান বদলাতে তারা কার্যকর ভূমিকা রাখেননি। তবে জুলাই গণঅভ্যুত্থানের পর সারজিস আলম দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করে রাস্তাঘাট উন্নয়ন ও পর্যটন শিল্পের বিকাশে কাজ করেছেন। তিনি এমপি না হয়েও গত দেড় বছরে এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

    তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি শাপলাকলিকে ভোট দিয়ে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমকে নির্বাচিত করা গেলে এমপি হিসেবে তিনি আরও শক্তিশালী ভূমিকা রাখতে পারবেন। বিগত তিনটি নির্বাচনে ভোট দিতে না পারার কথা উল্লেখ করে তিনি ভোটারদের ফজরের নামাজের পর থেকেই কেন্দ্রে উপস্থিত থেকে নিজের ভোট দেওয়ার পাশাপাশি অন্য ভোটারদের ভোট নিশ্চিত করার আহ্বান জানান।

    জনসভায় আরও বক্তব্য রাখেন পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম এবং জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা ইকবাল হোসাইন।
    এর আগে সন্ধ্যায় পঞ্চগড় চিনিকল মাঠ থেকে এনসিপির প্রার্থী, জামায়াতের জেলা আমিরসহ অন্যান্য নেতাদের নিয়ে একটি খোলা ট্রাকে নির্বাচনী প্রচারণা শুরু করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাসহ তারা সাতমেরা হাইস্কুল মাঠে পৌঁছান।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…