লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
সোমবার (০২ ফেব্রুয়ারি) বাদ আসর স্থানীয় এক সমাবেশে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।
জানা গেছে, স্থানীয় বিএনপি নেতা হারুন অর রশীদ হাওলাদার ও গাজী আমিনুল আজিজ বাদশার হাতে হাত রেখে বিএনপিতে যোগ দেন আবুল হোসেন মেম্বার, আনোয়ার গাজী, সামছুল হক গাজী, জাহাঙ্গীর গাজী, শাহজালাল বেপারী ও জিয়াউল রহমান বেপারীসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী।
এ সময় উপস্থিত ছিলেন ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক ও বিএনপি নেতা শেখ মাসুদ পারভেজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
নতুন যোগদানকারীরা বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় গণতন্ত্র ও জনগণের অধিকার খর্ব হচ্ছে। তারা বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন।
৮ নম্বর ইউনিয়ন বিএনপি সভাপতি হারুন হাওলাদার বলেন, “তৃণমূলে বিএনপির জনপ্রিয়তা বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিচ্ছেন, যা আগামী দিনে দলের সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করবে। আমি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই।”
এনআই