বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়, দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর এই দেশে চলবে না-এমন মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শরীয়তপুর পৌরসভা মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মামুনুল হক বলেন, স্বাধীন বাংলার মানুষের ন্যায় ও ইনসাফের স্বপ্ন আজও পূরণ হয়নি। গত ৫৪ বছর ধরে শাসনের নামে এ দেশের মানুষের ওপর শোষণ চালানো হয়েছে। এখন সময় এসেছে এই শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের বাস্তবায়ন, শহিদদের রক্তের প্রতি সম্মান প্রদর্শন এবং সংগ্রামী যোদ্ধাদের মর্যাদা রক্ষার জন্য আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ বাক্সে সিল দিতে হবে।
জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার আমির আব্দুর রব হাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী জালালুদ্দিন আহমেদ।
এ ছাড়া এনসিপি, জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জনসভায় উপস্থিত ছিলেন।
এফএস