এইমাত্র
  • জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু
  • রমজানের প্রথম দিনেই গাজায় শিশুসহ দুজনকে হত্যা করলো ইসরায়েল
  • সংসদ সদস্যদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা
  • বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
  • ‘বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী এখন মিলন ভাই’
  • ‘যা পারেন লেখেন’—টাকা কর্তন ইস্যুতে সাংবাদিকদের প্রতি তারাগঞ্জের ইউএনও
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  • গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • যশোরে যুবকের পেট থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভৈরবে যৌথ বাহিনীর অভিযানে ৯ জন গ্রেপ্তার

    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫১ পিএম
    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫১ পিএম

    ভৈরবে যৌথ বাহিনীর অভিযানে ৯ জন গ্রেপ্তার

    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫১ পিএম

    কিশোরগঞ্জের ভৈরবে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী-পুরুষসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক কারবারি, ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক মামলার সন্দেহভাজন ব্যক্তি রয়েছে।


    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


    এর আগে, রাত ৩টার দিকে পৌর শহরের পঞ্চবটী পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।


    গ্রেপ্তারকৃতরা হলেন: পৌর শহরের পঞ্চবটী পুকুরপাড় এলাকার মণীষা (১৮), চায়না বেগম (৬০), বাবুল মিয়া (৫৪), মুন্না মিয়া (২০), সবুজ মিয়া (৩০), মো. রবিন মিয়া (৫২), শরীফ মিয়া (৩০), উজ্জ্বল মিয়া (৩৩) এবং উত্তর পাড়া এলাকার মাসুম আলম (৪০)।

    ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ জানান, গত এক সপ্তাহ ধরে ভৈরবে চলমান যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী, মাদক কারবারি, ডাকাত, কিশোর গ্যাং ও চোরাকারবারিসহ ৪০ জনেরও বেশি অপরাধীকে আটক করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রাত ৩টায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পঞ্চবটী পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে এই ৯ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে একটি বাড়ি থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।


    এছাড়া ভৈরবপুর উত্তর পাড়া এলাকা থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি মাসুম আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।


    তিনি আরও বলেন, "ভৈরবে চুরি ও ছিনতাই রোধে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। জনস্বার্থে আমাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।"


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…