এইমাত্র
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • শার্শায় প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত নেতা
  • বরিশাল বিশ্ববিদ্যালয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা
  • ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল-চাবি হস্তান্তর
  • ফরিদপুর–১ আসনে ‘ত্রিমুখী’ লড়াই, ব্যবধান গড়ে দিতে পারেন আ.লীগের ভোটাররা
  • পদত্যাগ করলেন ঢাবি ভিসি
  • ভোটের উদ্দেশ্যে বাড়ি ফেরা মানুষের চাপ নেই পাটুরিয়া–দৌলতদিয়া ফেরিঘাটে
  • ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বরগুনায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

    মো. মোস্তাফিজ, তালতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৬ এএম
    মো. মোস্তাফিজ, তালতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৬ এএম

    বরগুনায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

    মো. মোস্তাফিজ, তালতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৬ এএম

    বরগুনার তালতলী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিক ও তার তিন সহযোগীর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, প্রেমের পর বিয়ের আশ্বাসে ওই নারীকে নিজ বাড়িতে নিয়ে আটকে রেখে ধর্ষণ করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে।


    এ ঘটনায় বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে ভুক্তভোগী নারী বাদি হয়ে প্রেমিক মোঃ হিরন হাওলাদার রিপনসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে তালতলী থানায় একটি মামলা দায়ের করেন। এরআগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত হিরন হাওলাদার রিপন উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া এলাকার মানিক হাওলাদারের ছেলে। 


    মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৫-১৬ দিন পূর্বে পটুয়াখালীর মহিপুর এলাকার একটি মাছের আড়তে ভুক্তভোগী ওই নারীর সঙ্গে দেখা হয় অভিযুক্ত মোঃ হিরন হাওলাদার রিপনের। পরে ওই নারীর ব্যক্তিগত মোবাইল নম্বর নিয়ে যান রিপন। পরবর্তীতে ওই নারীর সঙ্গে বিভিন্ন সময়ে মোবাইল ফোনে কথা বলার এক পর্যায়ে বিবাহের প্রস্তাবও দেন তিনি। এরপর গত ৩ ফেব্রুয়ারি বিকেলে মহিপুর থেকে ভুক্তভোগী ওই নারীকে বিয়ের আশ্বাস দিয়ে মোটরসাইকেলযোগে উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া এলাকায় ফাঁকা বাড়িতে নিয়ে এসে আটকে রেখে রাতে বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন রিপন। এরপর অজ্ঞাত আরও তিনজন ওই ঘরে প্রবেশ করে রিপনের সম্মতিতে ওই ভুক্তভোগী নারীকে জোর পূর্বক একাধিকবার ধর্ষণ করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে। এ ঘটনায় ভুক্তভোগী নারী অভিযুক্ত রিপনের নাম উল্লেখ করে অজ্ঞাত তিনজনকে আসামি করে তালতলী থানায় একটি মামলা দায়ের করেন।


    এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, 'বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। মামলায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিন জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।'

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…