এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    টাঙ্গাইল–৫:

    জনগণের সঙ্গে সরাসরি সংযোগ নিশ্চিত করতে টেলিফোন বুথ স্থাপন টুকুর

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ এএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ এএম

    জনগণের সঙ্গে সরাসরি সংযোগ নিশ্চিত করতে টেলিফোন বুথ স্থাপন টুকুর

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ এএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে টাঙ্গাইল–৫ (সদর) আসনে কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। এলাকাজুড়ে নিজস্ব পরিচিতি এবং জনসংযোগের নতুন কৌশল নিয়ে তিনি ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। দিনরাত ভোটারদের সঙ্গে সরাসরি আলাপ, সমস্যার কথা শোনা এবং সমাধান ও উন্নয়নের অঙ্গীকার, এই সব মিলিয়ে তার নির্বাচনী কর্মপরিকল্পনা এখন সক্রিয়ভাবে চোখে পড়ছে।

    টাঙ্গাইলের সার্বিক উন্নয়ন ও পরিবর্তনকে লক্ষ্য করে সুলতান সালাউদ্দিন টুকু সম্প্রতি নিজের ২৩ দফা উন্নয়ন পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরেছেন। এছাড়া, তিনি নিশ্চিত করেছেন যে জনগণের ভোটে নির্বাচিত হলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ও স্থানীয় উন্নয়নের সমন্বয় ঘটানো হবে। তার এই অঙ্গীকার ভোটারদের মধ্যে নতুন করে আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে।

    এদিকে এলাকাবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ সহজ করতে ‘জনতার সংযোগ’ ফোন বুথ উদ্বোধন করছেন সুলতান সালাউদ্দিন টুকু। এই বুথের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারবে। সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার যেকোনো সমস্যা, অভিযোগ বা প্রয়োজন সহজে জানানো যাবে।

    জানা গেছে, সুলতান সালাউদ্দিন টুকুর উদ্যোগে টাঙ্গাইল–৫ আসনে মোট ৩০টি ফোন বুথ স্থাপন করা হবে। এর মধ্যে ১২টি ইউনিয়নে ১২টি বুথ এবং পৌরসভার ১৮টি ওয়ার্ডে ১৮টি বুথ থাকবে। ইউনিয়ন পরিষদ ও ওয়ার্ড পর্যায়ে এই বুথগুলো স্থাপন করা হবে, যাতে সাধারণ মানুষ সহজেই সেখানে পৌঁছাতে পারেন। 

    স্থানীয়রা বলছেন, এই ধরনের সরাসরি সংযোগের উদ্যোগ জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    দাইন্না ইউনিয়নে ফোন বুথ উদ্বোধনের সময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, অনেকে বলেন আমাকে নাকি সহজে পাওয়া যাবে না। সেই অভিযোগ দূর করতেই এই উদ্যোগ। প্রতিটি বুথে একটি টেলিফোন থাকবে। একটি বাটন চাপলেই আমার ফোনে কানেক্ট হবে। যেকোনো মানুষ যেকোনো বিষয়ে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। নির্বাচনের পর আর কারো মাধ্যমে আমার কাছে আসতে হবে না।

    তিনি আরও যোগ করেন, আমাকে নির্বাচিত করলে আপনাদের সমস্যা জানাতে দূরে যেতে হবে না। নিজের ইউনিয়নে বসেই আপনারা আমাকে পাবেন ইনশাল্লাহ। তাই আপনারা আমার জন্য কয়েকটি দিন কাজ করুন, আমি আগামী পাঁচ বছর আপনাদের সেবায় নিয়োজিত থাকব কথা দিলাম। 

    বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ইতিমধ্যেই ঘোষণা করেছেন, তিনি টাঙ্গাইলকে নিরাপদ, মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত এবং উন্নত মডেল নগর হিসেবে গড়ে তুলতে চান। এছাড়া, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষিত যুবকদের জন্য নতুন সুযোগ তৈরি করাও তার নির্বাচনী অঙ্গীকারের মূল অংশ।

    ভোটাররা তাকে শুধু একজন রাজনৈতিক নেতা হিসেবে দেখছেন না; তারা মনে করেন, টুকু একজন জাতীয় নেতা এবং জিয়া পরিবারের বিশ্বস্ত সৈনিক। তাই টাঙ্গাইলের নির্বাচনী জনসভায় নিজে সরাসরি বক্তব্য না দিয়েই তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে স্থানীয় মানুষের পক্ষ থেকে সাতটি দাবি উপস্থাপন করেছেন। এই দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন তারেক রহমান।

    স্থানীয়রা বলছেন, সদর ও চরবাসীর উন্নয়নে সুলতান সালাউদ্দিন টুকুর মতো নেতৃত্ব অন্য কেউ দিতে পারবে না। নির্বাচিত হলে তিনি টাঙ্গাইলকে আধুনিক ও সমৃদ্ধশালী নগরে পরিণত করবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই।

    এসকে/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…