এইমাত্র
  • প্রথমবারের মতো শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন জামায়াত আমির
  • টাঙ্গাইলে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রতিমন্ত্রী টুকুর শ্রদ্ধা
  • ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
  • আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
  • ইরানকে সমঝোতায় পৌঁছাতে ১০ দিন সময় দিলেন ট্রাম্প
  • যাকাত: ফরজ ইবাদত, অসহায়ের অধিকার
  • বিদায় হেয়ার রোড: আসিফ নজরুল
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল
  • বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্ত মন্ত্রণালয় সভা
  • শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে বিশাল সুখবর
  • আজ শনিবার, ৭ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় জরিমানা

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২০ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২০ পিএম

    মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় জরিমানা

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২০ পিএম


    মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের দায়ে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


    শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সদর উপজেলার মুন্সীরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।


    অভিযানে শাহজালাল স্টোর নামে একটি মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য প্রদর্শন ও সংরক্ষণের অপরাধে দোকানটির মালিক মো. মঞ্জিলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়।


    এছাড়াও মুন্সীরহাট বাজারের বিভিন্ন মুদি দোকান, ফলের দোকান, গরুর মাংস ও মুরগির দোকানসহ পেঁয়াজ ও সবজির বাজার মনিটরিং করা হয়। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মূল্য তালিকা ও পণ্য ক্রয়ের রশিদ যাচাই করা হয়। একই সঙ্গে নিয়মিত মূল্য তালিকা প্রদর্শন এবং পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণের বিষয়ে ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়।


    অভিযানে জেলা স্যানিটারি পরিদর্শক মো. জামাল উদ্দিন মোল্লা ও মুন্সিগঞ্জ ব্যাটালিয়ন আনসারের একটি দল।


    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি কিংবা সংরক্ষণের মতো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…