এইমাত্র
  • প্রথমবারের মতো শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন জামায়াত আমির
  • টাঙ্গাইলে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রতিমন্ত্রী টুকুর শ্রদ্ধা
  • ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
  • আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
  • ইরানকে সমঝোতায় পৌঁছাতে ১০ দিন সময় দিলেন ট্রাম্প
  • যাকাত: ফরজ ইবাদত, অসহায়ের অধিকার
  • বিদায় হেয়ার রোড: আসিফ নজরুল
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল
  • বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্ত মন্ত্রণালয় সভা
  • শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে বিশাল সুখবর
  • আজ শনিবার, ৭ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কেরানীগঞ্জে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

    আবু বকর সিদ্দিক, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ এএম
    আবু বকর সিদ্দিক, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ এএম

    কেরানীগঞ্জে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

    আবু বকর সিদ্দিক, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ এএম

    পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার তদারকি জোরদার করতে কেরানীগঞ্জ মডেল থানা এলাকার জিনজিরা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।


    শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১৫টি দোকান থেকে প্রায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সরকারি নির্দেশনা অমান্য ও নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে একটি গরুর মাংসের দোকান ও একটি মুরগির দোকান সাময়িকভাবে সিলগালা করা হয়।


    অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. উমর ফারুক। তিনি বলেন, “পবিত্র মাহে রমজান সংযম, সহমর্মিতা ও নৈতিকতার মাস। এ সময় কিছু অসাধু ব্যবসায়ী যাতে কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায় বা ভেজাল পণ্য বিক্রির মাধ্যমে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলতে পারে—সেজন্য প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”


    তিনি আরও জানান, বাজারে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে এবং যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন ও অনুসরণ, পণ্যের সঠিক ওজন নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে বিক্রয় কার্যক্রম পরিচালনা করতে হবে।


    রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করেন দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জনাব আফতাব আহমেদ।


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…