এইমাত্র
  • প্রথমবারের মতো শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন জামায়াত আমির
  • টাঙ্গাইলে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রতিমন্ত্রী টুকুর শ্রদ্ধা
  • ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
  • আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
  • ইরানকে সমঝোতায় পৌঁছাতে ১০ দিন সময় দিলেন ট্রাম্প
  • যাকাত: ফরজ ইবাদত, অসহায়ের অধিকার
  • বিদায় হেয়ার রোড: আসিফ নজরুল
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল
  • বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্ত মন্ত্রণালয় সভা
  • শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে বিশাল সুখবর
  • আজ শনিবার, ৭ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    খানসামায় সংসদ সদস্যের সঙ্গে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভা

    ফারুক আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৭ এএম
    ফারুক আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৭ এএম

    খানসামায় সংসদ সদস্যের সঙ্গে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভা

    ফারুক আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৭ এএম

    দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আখতারুজ্জামান মিয়ার সঙ্গে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


    শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে উপজেলা প্রশাসন আয়োজিত এ সভাটি উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।


    উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার মূল উদ্দেশ্য ছিল চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং দপ্তরগুলোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় বৃদ্ধি করা।


    সভায় উপজেলার অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতের কার্যক্রম, কৃষি সহায়তা, প্রাণিসম্পদ উন্নয়ন এবং ভূমি সেবার অগ্রগতি তুলে ধরা হয়। সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইয়াসমিন আক্তার এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু হায়দার আলী নিজ নিজ দপ্তরের কার্যক্রমের বিস্তারিত তথ্য প্রদান করেন।


    সভায় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী (বিএসসি), জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন এবং গোয়ালডিহি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন লিটন। তাঁরা এলাকার উন্নয়ন ও সরকারি প্রকল্প বাস্তবায়নের মানোন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করেন।


    সভায় সড়ক ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং কৃষি ও প্রাণিসম্পদ খাতের কার্যকর সহায়তার বিষয়ে বিশেষভাবে আলোচনা করা হয়। প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় বাড়িয়ে এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।


    উপস্থিত সুধীজন মনে করেন, এ ধরনের খোলামেলা মতবিনিময় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করবে। এর ফলে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনগণের জীবনমান উন্নত হবে। উপজেলা প্রশাসনের এই উদ্যোগ কর্মকর্তাদের মধ্যে দায়িত্ববোধ বৃদ্ধির পাশাপাশি জনগণের সঙ্গে প্রশাসনের সম্পর্ক আরও মজবুত করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…