কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যান চাপায় রহিমা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের আগমুহূর্তে উপজেলার কাতার বাজারে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রহিমা বেগম উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের লিয়াকত আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ইফতারের ঠিক আগমুহূর্তে কাতার বাজারে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান রহিমা বেগমকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত পরিবারের কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এনআই