নাটোরের লালপুরে পারিবারিক কলহের জেরে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন অর্পিতা রানী সিঁথি (১৮) নামে এক গৃহবধূ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের জৌদতবকী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সিঁথি ওই এলাকার জগাই কর্মকারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে চা দোকানি জগাই কর্মকারের সঙ্গে সিঁথির বিয়ে হয়। শুক্রবার দুপুরে পারিবারিক কলহের জেরে নিজ ঘরে অর্পিতা নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে পরিবারের লোকজন দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
এনআই