এইমাত্র
  • প্রথমবারের মতো শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন জামায়াত আমির
  • টাঙ্গাইলে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রতিমন্ত্রী টুকুর শ্রদ্ধা
  • ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
  • আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
  • ইরানকে সমঝোতায় পৌঁছাতে ১০ দিন সময় দিলেন ট্রাম্প
  • যাকাত: ফরজ ইবাদত, অসহায়ের অধিকার
  • বিদায় হেয়ার রোড: আসিফ নজরুল
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল
  • বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্ত মন্ত্রণালয় সভা
  • শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে বিশাল সুখবর
  • আজ শনিবার, ৭ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    হাতিয়ায় ‘মিথ্যা ধর্ষণ মামলার’ প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৭ এএম
    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৭ এএম

    হাতিয়ায় ‘মিথ্যা ধর্ষণ মামলার’ প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৭ এএম

    নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াকে মিথ্যা ধর্ষণ মামলার মাধ্যমে কলঙ্কিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ২নং চানন্দী ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

    শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চানন্দী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের প্রকল্প বাজারে এই কর্মসূচি পালিত হয়।


    বিক্ষোভকারীদের অভিযোগ, আব্দুল হান্নান মাসুদ পরিকল্পিতভাবে একটি মিথ্যা ধর্ষণের অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, এই মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটি বিশেষ মহলকে ফাঁসাতে ও দ্বীপ উপজেলার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই ষড়যন্ত্র করা হয়েছে।


    সমাবেশে বক্তারা বলেন, “আব্দুল হান্নান মাসুদ পরিকল্পিতভাবে এই মিথ্যা নাটক সাজিয়েছেন। আমরা অবিলম্বে এই সাজানো মামলা প্রত্যাহার এবং এর পেছনের মূল হোতাদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।” মানববন্ধন শেষে প্রকল্প বাজারে ঝাড়ু মিছিল করেন স্থানীয় বাসিন্দারা।


    ২নং চানন্দী ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার প্রায় তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেন।


    উল্লেখ্য, সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়ায় এক নারীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। তবে ওই নারীর দেওয়া বক্তব্য অনুযায়ী ঘটনার সময় অভিযুক্ত ব্যক্তি হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানা গেছে।


    এ নিয়ে ঘটনার সত্যতা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে এনসিপি ও বিএনপি পাল্টাপাল্টি অবস্থানে রয়েছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…