এইমাত্র
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    ভোলায় ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে আ.লীগ কার্যালয়ে ব্যানার ও পতাকা উত্তোলন

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৭ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৭ পিএম

    ভোলায় ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে আ.লীগ কার্যালয়ে ব্যানার ও পতাকা উত্তোলন

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৭ পিএম

    ভোলার তজুমদ্দিনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গভীর রাতে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন করেছে নেতাকর্মীরা।

    শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় পযন্ত  তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ব্যানার ও পতাকা উড়তে দেখা গেছে। 

    এর আগে, শুক্রবার দিবাগত মধ্যরাতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দলীয় একদল নেতাকর্মীরা ওই কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে 'জয় বাংলা' স্লোগান দিয়ে দলীয় একটি ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন করে পালিয়ে যায়। পরে শনিবার সকালে ঘুম থেকে উঠে এলাকাবাসী এসব ব্যানার ও পতাকা দেখতে পান। খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।

    সাবেক এমপি নুরনবী চৌধুরী শাওন ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানারে লেখা রয়েছে 'শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে'। তবে 'জয় বাংলা' স্লোগান দেওয়া ওই নেতাকর্মীদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

    এবিষয়ে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে মুঠোফোনে পাওয়া যায়নি। তার ব্যবহ্নত মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি তারা রিসিভ করেননি।

    তবে তজুমদ্দিন থানার ওসি তদন্ত সুশান্ত জানান, বিষয়টি তারা জানা নেই। 


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…