এইমাত্র
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজারবাইজানে হামলার দাবি অস্বীকার ইরানের
  • গোটা মধ্যপ্রাচ্য রণক্ষেত্র, কোন দেশে কত নিহত
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    টঙ্গীতে তুরাগ পরিবহনের অবৈধ পার্কিং, মহাসড়কে জনদুর্ভোগ

    আরিফ চৌধুরী, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ৩ মার্চ ২০২৬, ০৯:২৩ এএম
    আরিফ চৌধুরী, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ৩ মার্চ ২০২৬, ০৯:২৩ এএম

    টঙ্গীতে তুরাগ পরিবহনের অবৈধ পার্কিং, মহাসড়কে জনদুর্ভোগ

    আরিফ চৌধুরী, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ৩ মার্চ ২০২৬, ০৯:২৩ এএম

    গাজীপুরের টঙ্গীতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের একটি অংশ দখল করে তুরাগ পরিবহনের বাস অবৈধভাবে পার্কিং করার অভিযোগ উঠেছে। গুরুত্বপূর্ণ এ সড়কের একাংশ দখল হয়ে যাওয়ায় নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে এবং চরম দুর্ভোগে পড়ছেন যাত্রীরা।

    সরেজমিনে দেখা যায়, টঙ্গীর মেইলগেট থেকে স্টেশন রোড বাসস্ট্যান্ড পর্যন্ত মহাসড়কের পাশে সারিবদ্ধভাবে একাধিক বাস দাঁড় করিয়ে রাখা হয়েছে। কোথাও কোথাও পাশাপাশি কয়েকটি বাস পার্কিং করায় মহাসড়কের প্রায় এক-তৃতীয়াংশ জায়গা দখল হয়ে গেছে। এতে সড়ক সংকুচিত হয়ে যান চলাচলে বিঘ্ন ঘটছে।

    স্থানীয়দের অভিযোগ, এসব পার্কিং থেকে মাসিক চাঁদা আদায় করা হয়। রাতের বেলায় সেখানে মাদক সেবনের ঘটনাও ঘটে বলে দাবি তাদের। এ ছাড়া ৫৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাশেমের নাম ভাঙিয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

    তুরাগ পরিবহনের টঙ্গী এলাকার দায়িত্বপ্রাপ্ত লাইনম্যান বাবু মুঠোফোনে বলেন, মহাসড়কে যাতে অতিরিক্ত গাড়ি পার্কিং না হয়, সে বিষয়ে তিনি চেষ্টা করেন। তবে অনেক চালক নির্দেশনা মানেন না বলে দাবি তার। তিনি আরও বলেন, স্থানীয় কিছু ব্যক্তি পরিবহন-সংশ্লিষ্ট দায়িত্বে রয়েছেন।

    ৫৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাশেমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

    এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন বলেন, ‘দলীয় নাম ভাঙিয়ে কেউ অনিয়ম বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

    ট্রাফিক টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম আসাদুজ্জামান বলেন, ‘মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তবে জনবল সংকটের কারণে সবসময় কঠোর নজরদারি সম্ভব হয় না।’ তিনি জানান, মহাসড়কের পাশে কাউন্টার স্থাপন করে কিছু পরিবহন বাস পার্কিং করছে, যা সড়ক ব্যবস্থাপনায় বিঘ্ন সৃষ্টি করছে।

    স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে যানজট ও জনদুর্ভোগ আরও বাড়বে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…