এইমাত্র
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজারবাইজানে হামলার দাবি অস্বীকার ইরানের
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

    মো. জান্নাতুল বিশ্বাস, নড়াইল প্রতিনিধি প্রকাশ: ৩ মার্চ ২০২৬, ০১:০৩ পিএম
    মো. জান্নাতুল বিশ্বাস, নড়াইল প্রতিনিধি প্রকাশ: ৩ মার্চ ২০২৬, ০১:০৩ পিএম

    ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

    মো. জান্নাতুল বিশ্বাস, নড়াইল প্রতিনিধি প্রকাশ: ৩ মার্চ ২০২৬, ০১:০৩ পিএম


    আমেরিকা ও ইসরাইলের বর্বরোচিত ও জঘন্য হামলায় ইরানের ইসলামি বিপ্লব ও মুসলিম উম্মাহর মহান নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

    মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে নড়াইল প্রেসক্লাব চত্তরে মসজিদ আল আবু তালিব (আঃ) উজিরপুর ও নড়াইলের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।

    মানববন্ধনে বক্তব্য দেন, ‘কলোড়া ফতেমাতুজজাহারা মসজিদের পেশ ইমাম ইব্রাহীম খলিল রাজাবী, মসজিদ আল আবু তালিব (আঃ) এর পেশ ইমাম মাওলানা ইয়ানুর হোসেন, ইরানের আল-মোস্তফা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুজ্জাতুল ইসলাম অলমুসলিমিন ওহিদুল ইসলাম, পারভীন সুলতানাসহ অনেকেই।

    আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ‘ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির মৃত্যুতে মুসলিম উম্মাহ একজন আধ্যাত্মিক ও প্রভাবশালী নেতাকে হারিয়েছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে তার হত্যাকারীদেও শাস্তির দাবি জানান।

    মানববন্ধনে বক্তারা বলেন, “ইরান একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। যারা ইসলামের উত্থান সহ্য করতে পারে না, তারা ইসরাইলকে ব্যবহার করে ইরানকে ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে। অতীতে ইরানের পার্লামেন্টে হামলা, অর্থনৈতিক অবরোধসহ নানা ষড়যন্ত্রের পরও দেশটির অগ্রযাত্রা থামানো যায়নি। যারা গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে, তারা কীভাবে একটি স্বাধীন দেশে হামলা চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করে? জাতিসংঘের ভূমিকার সমালোচনা করে বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত জাতিসংঘ যদি প্রভাবশালী রাষ্ট্রগুলোর পক্ষাবলম্বন করে, তবে বিশ্ববাসীর মধ্যে এর প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠতে পারে। জাতিসংঘ ও ওআইসিকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।”

    মানববন্ধন শেষে নড়াইল প্রেসক্লাব চত্তর থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের মুচিপোল চত্ত¡রে গিয়ে শেষ হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…