এইমাত্র
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজারবাইজানে হামলার দাবি অস্বীকার ইরানের
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    নিখোঁজের ২৬ দিন পর সেপটিক ট্যাংকে মিললো শিশু আশরাফুলের মরদেহ

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩ মার্চ ২০২৬, ০৬:৪১ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩ মার্চ ২০২৬, ০৬:৪১ পিএম

    নিখোঁজের ২৬ দিন পর সেপটিক ট্যাংকে মিললো শিশু আশরাফুলের মরদেহ

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩ মার্চ ২০২৬, ০৬:৪১ পিএম

    কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিখোঁজের ২৬ দিন পর বাথরুমের সেপটিক ট্যাংক থেকে আশরাফুল ইসলাম নামে (০৪) এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    মঙ্গলবার (০৩ মার্চ) সকালে উপজেলার ছয়সূতী ইউনিয়নের দাড়িয়াকান্দি কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু আশরাফুল ইসলাম উপজেলার ছয়সূতী ইউনিয়নের দাড়িয়াকান্দি কাঁঠালতলা গ্রামের শাহীন মিয়ার ছেলে।

    পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শিশু আশরাফুল ইসলামের বাবা শাহিন মিয়া কুলিয়ারচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের গাড়িচালক। তাঁরা কুলিয়ারচর উপজেলার দ্বাড়িয়াকান্দি গ্রামে বাস করেন। গত (০৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শিশু আশরাফুল ইসলামের মা তাকে ঘরের ভেতরে দোলনায় শুইয়ে রেখে বাড়ির আঙ্গিনা ঝাড়ু দিতে যান। কিছুক্ষণ পর তার সাত বছর বয়সী বড় ছেলে এসে জানায়, দোলনায় ছোট ভাই নেই।মুহূর্তেই পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘর, আঙিনা ও আশপাশের এলাকা খুঁজেও শিশুটির কোনো সন্ধান না পেয়ে বিষয়টি থানায় জানানো হয়।

    নিখোঁজের পর এক প্রতিবেশী দাবি করেন, বোরকা পরিহিত তিন নারীকে দ্রুত এলাকা ত্যাগ করতে দেখা গেছে এবং তাদের একজনের কোলে একটি শিশু ছিল। এ বক্তব্য ছড়িয়ে পড়লে এলাকায় শিশু চুরির গুঞ্জন সৃষ্টি হয়। স্থানীয়রা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও দীর্ঘ ২৬ দিনেও শিশুটির কোনো হদিস পাওয়া যায়নি। অবশেষে বুধবার (৩ মার্চ) সকালে বাড়ির পেছনের টয়লেটের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শিশুটির দাদা ভেতরে মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দীর্ঘদিন পানির মধ্যে থাকায় মরদেহটি পচাগলা অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ।স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে শিশুটির মৃত্যুর রহস্য উদঘাটন করে প্রকৃত ঘটনা প্রকাশ করা হোক।

    এদিকে শিশুটির দাদী অভিযোগ করেছেন, তার ছোট ছেলের স্ত্রী রুপা আক্তার দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে বিরূপ আচরণ করে আসছিলেন এবং বিভিন্ন সময় হুমকি দিতেন। পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি দাবি করেন।

    স্থানীয় বাসিন্দা ইমরান হোসেন বলেন, এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিশুটির মৃত্যুতে আমরা সবাই স্তব্ধ হয়ে গেছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন হোক, এটাই আমাদের দাবি।

    আরেক বাসিন্দা তোফায়েল আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা ভাবতেই পারছি না এভাবে একটি ছোট শিশুর লাশ বাথরুমের সেপটিক ট্যাংককে মিলতে পারে। আশরাফুল ইসলাম ছিল খুব ভালো ও হাসিখুশি ছেলে। তার মৃত্যুতে আমরা বাকরুদ্ধ হয়ে গেছি। এ ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক।

    নিহত শিশু আশরাফুল ইসলামের বাবা শাহিন মিয়া বলেন, ‘নিখোঁজের পর নানা জায়গায় খোঁজ করা হয়েছে। পুলিশও চেষ্টা করেছে। আমার সন্তানকে কী কারণে এবং কারা ট্যাংকের ভেতর ফেলে হত্যা করবে, তা ধারণা করতে পারছি না।’

    কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ জানান, খবর পেয়ে নিখোঁজ হওয়া ওই শিশুর মরদেহ টয়লেটের ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে রুপা আক্তার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পারিবারিক বিরোধ, সম্ভাব্য হত্যাকাণ্ড বা অন্য কোনো সংশ্লিষ্টতা-সব দিক খতিয়ে দেখা হচ্ছে।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…