এইমাত্র
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজারবাইজানে হামলার দাবি অস্বীকার ইরানের
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    শিক্ষাঙ্গন

    ২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়

    তানজিদ শাহ জালাল ইমন, ববি প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৯:০৮ এএম
    তানজিদ শাহ জালাল ইমন, ববি প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৯:০৮ এএম

    ২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়

    তানজিদ শাহ জালাল ইমন, ববি প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৯:০৮ এএম

    পবিত্র মাহে রমজান, শব-ই-কদর, ঈদ-উল-ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৪ দিনের ছুটিতে যাচ্ছে (ববি)। মঙ্গলবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় থেকে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খান সানজিয়া সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।


    নোটিশ অনুযায়ী, আগামী ৮ মার্চ (রবিবার) থেকে ৩১ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে, যা মোট ২৪ দিন। অন্যদিকে, অফিস কার্যক্রম বন্ধ থাকবে ১৫ মার্চ (রবিবার) থেকে ৩১ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত, মোট ১৭ দিন।


    বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ছুটিকালীন সিকিউরিটিসহ অন্যান্য জরুরি সেবা কার্যক্রম চালু থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…