এইমাত্র
  • জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক
  • শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু
  • গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি নিহত
  • ২০ বছর পর আজ বরিশাল আসছেন তারেক রহমান
  • আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ
  • মহাত্মা গান্ধীর ৪২৬ কেজি ওজনের ভাস্কর্য চুরি
  • এবার পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • উত্তেজনার মধ্যেই লোহিত সাগরে মার্কিন-ইসরায়েলের মহড়া
  • প্যারিসে মাস্কের এক্স কার্যালয়ে তল্লাশি
  • প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট
  • আজ বুধবার, ২১ মাঘ, ১৪৩২ | ৪ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নোয়াখালীতে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ পিএম
    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ পিএম

    নোয়াখালীতে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ পিএম

    নোয়াখালীর সদর উপজেলায় মাদরাসার টিফিন বিরতির সময় পাঁচ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আসামিকে উপজেলার কালাদরাফ ইউনিয়নের উত্তর শুল্লুকিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে, গত সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কালাদরাফ ইউনিয়নের একটি মাদরাসায় এই ঘটনা ঘটে।

    গ্রেপ্তার মো. রুহুল আমিন (২৩) সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজব্বর গ্রামের মো. আবুল কালামের ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসার প্রথম শ্রেণির ওই ছাত্রী টিফিন বিরতির সময় মাঠে খেলছিল। ওই সময় মাদরাসার শিক্ষক রুহুল আমিন তাকে অফিস কক্ষের পাশের একটি শ্রেণিকক্ষে নিয়ে যান। সেখানে অভিযুক্ত শিক্ষক শিশুটির শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন এবং ধর্ষণের চেষ্টা করেন। ঘটনার পর ভিকটিম বাড়িতে ফিরে তার মাকে বিষয়টি জানায়। পরে তার মা বাদী হয়ে সুধারাম থানায় একটি এজাহার দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

    সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়েছে। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…