গণ অধিকার পরিষদের রায়পুর উপজেলা শাখার সেক্রেটারি আকরাম হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
জামায়াত সূত্র জানায়, স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় আকরাম হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
যোগদানকালে আকরাম হোসেন বলেন, ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যাশা থেকেই তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
জামায়াত নেতারা বলেন, একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার যোগদানে সংগঠন আরও শক্তিশালী হবে বলে তারা আশা করছেন। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে জামায়াতের কার্যক্রম আরও গতিশীল হবে বলেও মন্তব্য করেন তারা।
এসআর