এইমাত্র
  • অপহরণের নাটক সাজিয়ে মুক্তিপণ আদায়ের চেষ্টা, যুবক আটক
  • আসন পুনরুদ্ধারে মরিয়া বিএনপি, শক্তি জানান দিতে প্রস্তুত জামায়াত
  • বেনাপোলের পল্লীতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণ, তিন শ্রমিক আহত
  • যশোরে আলমসাধু উল্টে দুই ভাই হতাহত
  • পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
  • মা-বোনদের সম্মান করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: জামায়াত আমির
  • ত্রিশালে উন্নয়ন হবে দল–মত নির্বিশেষে, সবার জন্য দরজা খোলা: ডা. লিটন
  • থাইল্যান্ডে রোবোটিক্স প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন চুয়াডাঙ্গার তরুণ বিজ্ঞানী জিহাদ
  • ‘আগামী ভালুকা’র রূপরেখা দিলেন ডা. জাহিদুল ইসলাম
  • রাজবাড়ীতে মহাশ্মশান কালীমন্দিরের কালীপ্রতিমা ভাঙচুরের অভিযোগ
  • আজ বুধবার, ২১ মাঘ, ১৪৩২ | ৪ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩১ পিএম
    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩১ পিএম

    হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩১ পিএম

    পবিত্র শবেবরাত উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

    হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান জানান, মঙ্গলবার রাতে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র শবেবরাত পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি থাকায় দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

    তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের স্থানীয় পর্যায়ের ব্যবসায়ীদের পারস্পরিক আলোচনার মাধ্যমেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামীকাল থেকে আমদানি-রফতানিসহ হিলি স্থলবন্দরের সব কার্যক্রম স্বাভাবিক নিয়মে পুনরায় চালু হবে।

    এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট যেকোনো ধর্মীয় উৎসব কিংবা সরকারি ছুটির আওতামুক্ত। ফলে সপ্তাহের সাত দিনই সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের বাংলাদেশ ও ভারতের মধ্যে পারাপার অব্যাহত থাকে।

    তিনি আরও জানান, স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকলেও যাত্রী চলাচলের ওপর এর কোনো প্রভাব পড়েনি।

    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…