এইমাত্র
  • শাহজালাল বিমানবন্দর: সক্ষমতার দ্বিগুণ চাপে স্থবির যাত্রী সেবা
  • ধানের শীষে ভোট চাইলেন সাংবাদিক হত্যার প্রধান আসামি আ.লীগ নেতা বাবু চেয়ারম্যান
  • অপহরণের নাটক সাজিয়ে মুক্তিপণ আদায়ের চেষ্টা, যুবক আটক
  • আসন পুনরুদ্ধারে মরিয়া বিএনপি, শক্তি জানান দিতে প্রস্তুত জামায়াত
  • বেনাপোলের পল্লীতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণ, তিন শ্রমিক আহত
  • যশোরে আলমসাধু উল্টে দুই ভাই হতাহত
  • পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
  • মা-বোনদের সম্মান করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: জামায়াত আমির
  • ত্রিশালে উন্নয়ন হবে দল–মত নির্বিশেষে, সবার জন্য দরজা খোলা: ডা. লিটন
  • থাইল্যান্ডে রোবোটিক্স প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন চুয়াডাঙ্গার তরুণ বিজ্ঞানী জিহাদ
  • আজ বুধবার, ২১ মাঘ, ১৪৩২ | ৪ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ‘আগামী ভালুকা’র রূপরেখা দিলেন ডা. জাহিদুল ইসলাম

    সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৯ পিএম
    সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৯ পিএম

    ‘আগামী ভালুকা’র রূপরেখা দিলেন ডা. জাহিদুল ইসলাম

    সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৯ পিএম

    ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. জাহিদুল ইসলাম তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

    রবিবার (৪ ফেব্রুয়ারি) সকালে ভালুকা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে জোটের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘আগামী ভালুকার ইশতেহার’ শীর্ষক এই ঘোষণা দেওয়া হয়। এতে ১২ দফা অঙ্গীকারের মাধ্যমে একটি আধুনিক, উন্নত ও টেকসই ভালুকা গড়ার রূপরেখা তুলে ধরেন তিনি।

    শাপলা কুঁড়ি প্রতীকের প্রার্থী ডা. জাহিদুল ইসলাম বলেন, তিনি নির্বাচিত হলে জনপ্রতিনিধি নয়, জনগণের কর্মচারী হিসেবে কাজ করতে চান। তার ভাষায়, ‘এই ইশতেহার কোনো অলীক স্বপ্ন নয়; এটি ভালুকার প্রতিটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার একটি বাস্তবসম্মত রোডম্যাপ।’

    সংবাদ সম্মেলনে ভালুকার বর্তমান অবকাঠামোগত দুরবস্থার চিত্র তুলে ধরে তিনি বলেন, গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে সাধারণ মানুষের যে ভোগান্তি তিনি দেখেছেন, তা অত্যন্ত হতাশাজনক। পাশের উপজেলাগুলো যেখানে আধুনিক সড়ক ও অবকাঠামোতে এগিয়ে যাচ্ছে, সেখানে ভালুকার গুরুত্বপূর্ণ সড়কগুলোর অবস্থা এমন যে অনেক জায়গায় ধান চাষ করা যায় বলেও মন্তব্য করেন তিনি।

    তিনি আরও বলেন, স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে বারবার ভালুকার অভ্যন্তরীণ সড়কের খানাখন্দ ও ভেঙে পড়া ড্রেনেজ ব্যবস্থার খবর প্রকাশিত হলেও কার্যকর ও স্থায়ী সমাধান হয়নি। এ কারণে তার ইশতেহারে অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

    ইশতেহারে ঘোষিত ১২ দফার মধ্যে রয়েছে—পরিবেশ সুরক্ষায় রেইন ওয়াটার হারভেস্টিং ও বনায়ন, প্রতিটি ইউনিয়নে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, ১০০ শয্যার আধুনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মোবাইল ক্লিনিক চালু, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন, নারী ক্ষমতায়নে আইটি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, স্মার্ট কৃষি ব্যবস্থা চালু, কোডিং ও ম্যাথ সলভিংসহ আধুনিক শিক্ষার প্রসার, মাতৃস্বাস্থ্যে ‘মমতা কেন্দ্র’ স্থাপন, পরিকল্পিত শিল্পায়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও সড়ক উন্নয়ন, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং মাসিক গণশুনানির মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠা।

    ডা. জাহিদুল ইসলাম বলেন, নির্বাচনের পর অনেক জনপ্রতিনিধিকে এলাকায় পাওয়া যায় না। তবে তিনি নির্বাচিত হলে প্রতি মাসে জনগণের কাছে তার কাজের হিসাব তুলে ধরবেন এবং জনগণের মতামতের ভিত্তিতেই এলাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবেন।

    সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং একটি সমৃদ্ধ, মানবিক ও উন্নত ভালুকা গড়তে সবার সহযোগিতা কামনা করেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…