এইমাত্র
  • শাহজালাল বিমানবন্দর: সক্ষমতার দ্বিগুণ চাপে স্থবির যাত্রী সেবা
  • ধানের শীষে ভোট চাইলেন সাংবাদিক হত্যার প্রধান আসামি আ.লীগ নেতা বাবু চেয়ারম্যান
  • অপহরণের নাটক সাজিয়ে মুক্তিপণ আদায়ের চেষ্টা, যুবক আটক
  • আসন পুনরুদ্ধারে মরিয়া বিএনপি, শক্তি জানান দিতে প্রস্তুত জামায়াত
  • বেনাপোলের পল্লীতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণ, তিন শ্রমিক আহত
  • যশোরে আলমসাধু উল্টে দুই ভাই হতাহত
  • পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
  • মা-বোনদের সম্মান করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: জামায়াত আমির
  • ত্রিশালে উন্নয়ন হবে দল–মত নির্বিশেষে, সবার জন্য দরজা খোলা: ডা. লিটন
  • থাইল্যান্ডে রোবোটিক্স প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন চুয়াডাঙ্গার তরুণ বিজ্ঞানী জিহাদ
  • আজ বুধবার, ২১ মাঘ, ১৪৩২ | ৪ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    অপহরণের নাটক সাজিয়ে মুক্তিপণ আদায়ের চেষ্টা, যুবক আটক

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৪ পিএম
    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৪ পিএম

    অপহরণের নাটক সাজিয়ে মুক্তিপণ আদায়ের চেষ্টা, যুবক আটক

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৪ পিএম

    নিজেই আত্মগোপনে থেকে অপহরণের নাটক সাজিয়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করার অভিযোগে আশরাফুল নামের এক যুবককে আটক করেছে মদন থানা–পুলিশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক একটার দিকে ঘটনার রহস্য উদ্‌ঘাটন করে তাঁকে আটক করা হয়।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফুল নিজেকে অপহরণ করা হয়েছে—এমন তথ্য পরিবারের সদস্যদের জানান। বিষয়টি বিশ্বাসযোগ্য মনে হওয়ায় পরিবারের পক্ষ থেকে মদন থানায় একটি অভিযোগ করা হয়। অভিযোগে অপহরণের আশঙ্কা ও মুক্তিপণের দাবির বিষয় উল্লেখ থাকায় পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে।

    তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ নিশ্চিত হয়, আশরাফুল প্রকৃতপক্ষে অপহৃত নন; তিনি নিজেই আত্মগোপনে ছিলেন। পরে মঙ্গলবার দুপুরে মদন নতুন বাসস্ট্যান্ড এলাকার রায়হান নামের এক ব্যক্তির বাসা থেকে তাকে আটক করা হয়।

    মদন থানার ওসি (তদন্ত) দেবাংশু দে বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে আশরাফুল স্বীকার করেছেন যে, তিনি নিজেই অপহরণের নাটক সাজিয়েছিলেন এবং বাস্তবে কোথাও অপহৃত হননি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…