এইমাত্র
  • শাহজালাল বিমানবন্দর: সক্ষমতার দ্বিগুণ চাপে স্থবির যাত্রী সেবা
  • ধানের শীষে ভোট চাইলেন সাংবাদিক হত্যার প্রধান আসামি আ.লীগ নেতা বাবু চেয়ারম্যান
  • অপহরণের নাটক সাজিয়ে মুক্তিপণ আদায়ের চেষ্টা, যুবক আটক
  • আসন পুনরুদ্ধারে মরিয়া বিএনপি, শক্তি জানান দিতে প্রস্তুত জামায়াত
  • বেনাপোলের পল্লীতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণ, তিন শ্রমিক আহত
  • যশোরে আলমসাধু উল্টে দুই ভাই হতাহত
  • পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
  • মা-বোনদের সম্মান করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: জামায়াত আমির
  • ত্রিশালে উন্নয়ন হবে দল–মত নির্বিশেষে, সবার জন্য দরজা খোলা: ডা. লিটন
  • থাইল্যান্ডে রোবোটিক্স প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন চুয়াডাঙ্গার তরুণ বিজ্ঞানী জিহাদ
  • আজ বুধবার, ২১ মাঘ, ১৪৩২ | ৪ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    আমরা আমতলীবাসী সংগঠনের উদ্যোগে

    প্রকৃতি রক্ষায় আমতলীতে গাছে বসানো হচ্ছে পাখিদের ঘর

    মো. ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৪ পিএম
    মো. ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৪ পিএম

    প্রকৃতি রক্ষায় আমতলীতে গাছে বসানো হচ্ছে পাখিদের ঘর

    মো. ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৪ পিএম

    পরিবেশের ভারসাম্য রক্ষা ও পাখিদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে বরগুনার আমতলীতে গাছের ডালে মাটির তৈরি কৃত্রিম বাসা স্থাপনের উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “আমরা আমতলীবাসী”।

    বুধবার (৪ জানুয়ারি) উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পালন করেন সংগঠনের সদস্যরা। তারা হাতে তৈরি মাটির বাসা গাছের ডালে স্থাপন করে পাখিদের বসবাসের উপযোগী পরিবেশ তৈরির চেষ্টা করেন।

    সংগঠন সূত্রে জানা যায়, অতিরিক্ত কীটনাশক ব্যবহার এবং বড় গাছ কাটার কারণে দিন দিন পাখির সংখ্যা কমে যাচ্ছে। ফলে হারিয়ে যাচ্ছে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এসব প্রাণী। পাখিদের ফিরিয়ে আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

    সংগঠনের সাধারণ সম্পাদক সুমাইয়া শিলা বলেন, “পাখিরা আমাদের প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ। তাদের আবাসস্থল তৈরি করতেই আমরা কাজ করছি।”

    প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাইদুর রহমান বলেন, “আমরা চাই নতুন প্রজন্ম পরিবেশ রক্ষায় এগিয়ে আসুক। গাছ কাটার ফলে পাখিরা আশ্রয় হারাচ্ছে। তাই কৃত্রিম বাসা তৈরি করে তাদের থাকার ব্যবস্থা করছি।”

    কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি রেজাউল করিম, দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা মারিয়া ইসলামসহ অন্যান্য সদস্যরা।

    উল্লেখ্য, ২০২২ সালে একঝাঁক তরুণদের নিয়ে “আমরা আমতলীবাসী” সংগঠনটি গঠিত হয়, যারা নিয়মিত সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…