এইমাত্র
  • শিশু মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা
  • ’আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে’
  • জাহানারার চার অভিযোগের দুটির সত্যতা পেয়েছে কমিটি
  • ৩ নেতাকে সুখবর দিল বিএনপি
  • নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
  • ৭ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের তিন জেলা সফরে তারেক রহমান
  • ‘সরি, পাপা’ লিখে ৩ বোনের লাফিয়ে পড়ে মৃত্যু, তদন্তে প্রকাশ পেল যা
  • নাইজেরিয়ার এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা
  • ট্রাম্পকে হত্যাচেষ্টা, অভিযুক্ত রায়ান রাউথের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত
  • শাহজালাল বিমানবন্দর: সক্ষমতার দ্বিগুণ চাপে স্থবির যাত্রী সেবা
  • আজ বৃহস্পতিবার, ২১ মাঘ, ১৪৩২ | ৫ ফেব্রুয়ারি, ২০২৬
    ধর্ম ও জীবন

    অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত

    ধর্ম ও জীবন ডেস্ক প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৩ এএম
    ধর্ম ও জীবন ডেস্ক প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৩ এএম

    অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত

    ধর্ম ও জীবন ডেস্ক প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৩ এএম

    সমাজে সব শ্রেণী-পেশার মানুষ বসবাস করে। কারও পক্ষে একাকী বসবাস করা অসম্ভব। প্রয়োজন হয় পরস্পরের সহযোগিতার। মনুষ্যত্বের দাবিও হচ্ছে অসহায়ের বিপদে সীসাঢালা প্রাচীরের মতো পাশে দাঁড়ানো। পবিত্র কোরআন ও হাদিসে এর ফজিলতও বর্ণিত হয়েছে। 

    মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ‘মুমিনরা পরস্পর ভাই ভাই।’ (সুরা হুজরাত: ১০) আরেক আয়াতে বলেন, ‘ইমানদার পুরুষ ও ইমানদার নারী একে অপরের সহায়ক।’ (সুরা তওবা: ৭১)
     
    ইসলামি শরিয়তে সব সময় অসহায় ও নিপীড়িত মানুষের সাহায্য-সহযোগিতাকে ইবাদত হিসেবে সাব্যস্ত করা হয়েছে। এ প্রসঙ্গে রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা ক্ষুধার্তকে খাওয়াও, অসুস্থ ব্যক্তির শুশ্রূষা করো এবং বন্দিকে মুক্ত করো।’ (বুখারি: ৫৬৪৯)।
     
    রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ‘যে ব্যক্তি দুনিয়ায় অন্যের একটি প্রয়োজন মিটিয়ে দেবে, পরকালে আল্লাহ তার ১০০ প্রয়োজন পূরণ করে দেবেন এবং বান্দার দুঃখ-দুর্দশায় কেউ সহযোগিতার হাত বাড়ালে আল্লাহ তার প্রতি করুণার দৃষ্টি দেন।’ (মুসলিম: ২৫৬৬)।
     
    আরেক হাদিসে রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মহান আল্লাহ বান্দার সাহায্যে ততক্ষণ থাকেন, যতক্ষণ সে অন্য ভাইয়ের সাহায্যে থাকে।’ (মুসলিম: ২৩১৪)।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…