এইমাত্র
  • শহীদ মিনারে ফুল দিতে বাধা: বিএনপির উদ্দেশে সতর্ক বার্তা রুমিন ফারহানার
  • বাধার মুখে শহীদ মিনারে ফুল দিতে পারলেন না রুমিন ফারহানা
  • কর্ণফুলীতে জামায়াতের হামলায় বিএনপির ৮কর্মী আহত
  • ত্রিশালে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
  • আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করে দোয়া জামায়াতের
  • ভাষা শহিদদের স্মরণে শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন
  • একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ইবি প্রশাসনের শ্রদ্ধা
  • পুঠিয়ায় একুশের প্রথম প্রহরে এমপি নজরুল মন্ডলের শ্রদ্ধা নিবেদন
  • একুশের প্রথম প্রহরে কিশোরগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল
  • এবার ইরানে হামলার পরিকল্পনা স্বীকার করলেন ট্রাম্প
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    রমজানে বরিশালে ফলের বাজার অস্থির ,চরম ক্ষোভ ক্রেতাদের

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩২ এএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩২ এএম

    রমজানে বরিশালে ফলের বাজার অস্থির ,চরম ক্ষোভ ক্রেতাদের

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩২ এএম

    পবিত্র রমজানকে কেন্দ্র করে বরিশাল নগরীর বিভিন্ন ফলের দোকানে যেমন বেঢ়েছে ক্রেতাদের ভিড়। ঠিক তেমনই বেড়েছে প্রতিটি ফলের দাম।


     ইফতারসামগ্রী হিসেবে খেজুর, মালটা, আপেল, কমলা, আঙুর, আপেলসহ নানা ধরনের ফল কিনতে দোকানগুলোতে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে ক্রেতাদের। তবে চাহিদা বাড়ার সঙ্গে দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে।


    এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ভোক্তারা। শুক্রবার (২০ ফেব্রুয়ারী) দ্বিতীয় রমজানে সরেজমিনে দেখা যায়, নগরীর প্রধান প্রধান বাজার ও অলিগলির ফলের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় থাকলেও অধিকাংশই উচ্চমূল্য নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন। খেজুরের দাম মানভেদে কেজিপ্রতি ২ থেকে তিনশ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।


    একইভাবে মালটা, আপেল, কমলা, আঙুর, আপেলের দামও গত সপ্তাহের তুলনায় বেড়েছে এক থেকে দুইশ টাকা। ক্রেতারা জানান, রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেয়।


    তাই নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর প্রতিদিন নিয়মিত অভিযান চালিয়ে বাজার মনিটরিং জোরদার করা হলে এবং সিন্ডিকেট ভাঙা গেলে দাম কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে। তাদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম বাড়ানো প্রয়োজন।


    পাশাপাশি পাইকারি বাজার থেকে খুচরা বাজার পর্যন্ত সরবরাহব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।


    অন্যদিকে ফলের সাথে সাথে রমজানের কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গরুর মাংস ৮শ টাকা, কাঁচামরিচ-২০০ টাকা কেজি, শসা, বেগুন ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…