এইমাত্র
  • শহীদ মিনারে ফুল দিতে বাধা: বিএনপির উদ্দেশে সতর্ক বার্তা রুমিন ফারহানার
  • বাধার মুখে শহীদ মিনারে ফুল দিতে পারলেন না রুমিন ফারহানা
  • কর্ণফুলীতে জামায়াতের হামলায় বিএনপির ৮কর্মী আহত
  • ত্রিশালে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
  • আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করে দোয়া জামায়াতের
  • ভাষা শহিদদের স্মরণে শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন
  • একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ইবি প্রশাসনের শ্রদ্ধা
  • পুঠিয়ায় একুশের প্রথম প্রহরে এমপি নজরুল মন্ডলের শ্রদ্ধা নিবেদন
  • একুশের প্রথম প্রহরে কিশোরগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল
  • এবার ইরানে হামলার পরিকল্পনা স্বীকার করলেন ট্রাম্প
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪২ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪২ পিএম

    বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪২ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ এবং বগুড়া-৬ এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়লাভ করেছেন। তবে আইন অনুযায়ী একাধিক আসনে নির্বাচিত হলেও একজন ব্যক্তি কেবল একটি আসন রাখতে পারবেন। এই নিয়ম মেনে তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কোনো ব্যক্তি দুটি আসনে নির্বাচিত হলে নির্ধারিত সময়ের মধ্যে লিখিতভাবে একটি আসন রেখে বাকি আসনগুলো ছেড়ে দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যদি কেউ সিদ্ধান্ত না নেন, তাহলে অবশিষ্ট আসনগুলো শূন্য ঘোষণা করা হবে।

    ঢাকা-১৭ আসনের বেসরকারি ফলাফলে তারেক রহমান ৭২,৬৯৯ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮,৩০০ ভোট। এ হিসেবে তার জয় ব্যবধান ৪,৩৯৯ ভোট। এই আসনের মোট ভোটার সংখ্যা ৩,৩৩,৮১৩ জন, যার মধ্যে ১,৪৭,৮৮৮ জন ভোট দেন। বৈধ ভোটের সংখ্যা ১,৪৫,৬৭৭।

    অন্যদিকে বগুড়া-৬ আসনে তারেক রহমান ২,১৬,২৮৪ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা ৯৭,৬২৬ ভোট পান। 

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…