এইমাত্র
  • শহীদ মিনারে ফুল দিতে বাধা: বিএনপির উদ্দেশে সতর্ক বার্তা রুমিন ফারহানার
  • বাধার মুখে শহীদ মিনারে ফুল দিতে পারলেন না রুমিন ফারহানা
  • কর্ণফুলীতে জামায়াতের হামলায় বিএনপির ৮কর্মী আহত
  • ত্রিশালে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
  • আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করে দোয়া জামায়াতের
  • ভাষা শহিদদের স্মরণে শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন
  • একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ইবি প্রশাসনের শ্রদ্ধা
  • পুঠিয়ায় একুশের প্রথম প্রহরে এমপি নজরুল মন্ডলের শ্রদ্ধা নিবেদন
  • একুশের প্রথম প্রহরে কিশোরগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল
  • এবার ইরানে হামলার পরিকল্পনা স্বীকার করলেন ট্রাম্প
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    ধর্ম ও জীবন

    রমজানের তারিখ চূড়ান্ত করল সৌদি আরব

    ধর্ম ও জীবন ডেস্ক প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৮ পিএম
    ধর্ম ও জীবন ডেস্ক প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৮ পিএম

    রমজানের তারিখ চূড়ান্ত করল সৌদি আরব

    ধর্ম ও জীবন ডেস্ক প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৮ পিএম

    সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দেশটিতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথম রোজা পালন করা হবে।সংশ্লিষ্ট চাঁদ দেখা কমিটি মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে আনুষ্ঠানিক ঘোষণা দেয়। ইসলামি শরিয়াহ অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষেই হিজরি মাস শুরু হয়। সেই হিসেবে আজ মঙ্গলবার সূর্যাস্তের পর রমজান মাসের সূচনা হয়েছে এবং বুধবার প্রথম রোজা পালন করা হবে। খবর খালিজ টাইমসের।

    সৌদিতে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার পর মধ্যপ্রাচ্যের আরও দুই দেশ বুধবার, ১৮ ফেব্রুয়ারি প্রথম রোজা পালনের ঘোষণা দিয়েছে। প্রথমে সৌদি আরবে নতুন চাঁদ দেখা যাওয়ার খবর নিশ্চিত করা হয়। দেশটির সুপ্রিম কোর্ট জানায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নতুন চাঁদ প্রত্যক্ষ করার পরই রমজান মাস শুরু হয়ে গেছে। এবং বুধবার প্রথম রোজা উদযাপিত হবে। 

    এরপর সংযুক্ত আরব আমিরাত-এর প্রেসিডেন্সি দিওয়ান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে, দেশটিতেও ১৮ ফেব্রুয়ারি প্রথম রোজা শুরু হবে। দুবাইসহ আমিরাতে ঐতিহ্যবাহী রমজান কামান দাগিয়ে এ ঘোষণা দেয়া হয়। একই দিন কাতারও জানায়, মঙ্গলবার চাঁদ দেখা গেছে এবং বুধবারই প্রথম রোজা পালিত হবে।

    এই তিন দেশে চাঁদ দেখার ভিত্তিতে রমজান শুরু হওয়ায় উপসাগরীয় অঞ্চলের মুসল্লিরা একযোগে সিয়াম সাধনায় অংশ নিচ্ছেন। তবে অন্যান্য দেশে চাঁদ দেখার ফলাফলের ভিত্তিতে তারিখে ভিন্নতা দেখা গেছে।

    সৌদি আরবে প্রচলিত দাপ্তরিক হিজরি ক্যালেন্ডার উম্ম আল-কুরা অনুযায়ী বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথম রোজা। যদিও প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাতের একাধিক জ্যোতির্বিদ্যা সংস্থা জানিয়েছে, মঙ্গলবার (১৭ জানুয়ারি) মধ্যপ্রাচ্যের কোথাও চাঁদ দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। গত কয়েক বছর, অভিযোগ উঠেছে চাঁদ দেখা যাক আর না দেখা যাক সৌদি তাদের ক্যালেন্ডার অনুযায়ী রমজান ও ঈদের ঘোষণা দিয়ে যাচ্ছে। খবর মিডল ইস্ট আইয়ের।

    রমজান ইসলাম ধর্মাবলম্বীদের জন্য সংযম, ইবাদত, আত্মশুদ্ধি ও দানের মাস। এ মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করেন এবং রাতে তারাবিহ নামাজ আদায় করেন।

    সৌদি আরবের ঘোষণার পর মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশও নিজ নিজ চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রমজান শুরুর তারিখ নির্ধারণ করবে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…