এইমাত্র
  • শহীদ মিনারে ফুল দিতে বাধা: বিএনপির উদ্দেশে সতর্ক বার্তা রুমিন ফারহানার
  • বাধার মুখে শহীদ মিনারে ফুল দিতে পারলেন না রুমিন ফারহানা
  • কর্ণফুলীতে জামায়াতের হামলায় বিএনপির ৮কর্মী আহত
  • ত্রিশালে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
  • আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করে দোয়া জামায়াতের
  • ভাষা শহিদদের স্মরণে শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন
  • একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ইবি প্রশাসনের শ্রদ্ধা
  • পুঠিয়ায় একুশের প্রথম প্রহরে এমপি নজরুল মন্ডলের শ্রদ্ধা নিবেদন
  • একুশের প্রথম প্রহরে কিশোরগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল
  • এবার ইরানে হামলার পরিকল্পনা স্বীকার করলেন ট্রাম্প
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বরিশালে স্কুল ছাত্রকে হত্যার পর লাশ ফেলে দেওয়া হয় খালে

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪১ এএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪১ এএম

    বরিশালে স্কুল ছাত্রকে হত্যার পর লাশ ফেলে দেওয়া হয় খালে

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪১ এএম

    ‍এক স্কুল ছাত্রকে লাথি মেরে হত্যার পর লাশটি খালে ফেলে দেওয়ার অভিযোগ ‍উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।


    ঘটনাটি শুক্রবার সকালে বরিশালের হিজলা উপজেলার চরবিশোর গ্রামে ঘটেছে। পরে নিহতর লাশ উদ্ধারের পর স্থানীয়রা হত্যাকারীকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছেন বরিশাল জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার তারেক আমান বান্না ।


    জানা গেছে, নিহত স্কুল ছাত্রের বয়স ১২ বছর। নিহত স্কুল ছাত্র আরিফ রাঢ়ী উপজেলার হিজলা-গৌরব্দী ইউনিয়নের চরবিশোর গ্রামের বাসিন্দা আনিছ রাঢ়ীর ছেলে। তাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার মোশারফ বয়াতি (২৬) প্রতিবেশী শাহজালাল বয়াতির ছেলে।


    মোশারফের বরাতে সহকারী পুলিশ সুপার তারেক আমান বান্না বলেন, “বৃহস্পতিবার এশার নামাজের আগে মোশারফের ঘরে যায় আরিফ। তখন মোশারেফকে খাটে শোয়া দেখে আরিফ তাকে নামাজ পড়তে যাওয়ার জন্য উঠতে বলে। “কিন্তু মোশারফ উঠতে না চাইলে আরিফ তাকে একটি চড় দেয়। এ সময় মোশারফ রেগে আরিফের বুকের ওপর লাথি দেয়। এতে ঘটনাস্থলে আরিফের মৃত্যু হয়েছে। পরে মোশারফ তার লাশ বাড়ির পাশে খালে ফেলে দেয়।”


    তিনি বলেন, “শুক্রবার সকাল ৮টার দিকে আরিফের লাশ খালের পাড়ে পড়ে থাকতে দেখেন স্বজনরা। তারা আরিফকে হত্যার ঘটনায় মোশারফ জড়িত সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করে। তখন মোশারফ তাকে হত্যার কথা স্বীকার করে।”


    এ ঘটনায় মোশারফকে গ্রেপ্তার করা হয়েছে। আর আরিফের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে এএসপি বান্না জানিয়েছেন।


    এ পুলিশ কর্মকর্তা বলেন, মোশারফের মাকে পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত মামলা হয়নি। মামলায় তাকে আসামি করা হলে তাকেও গ্রেপ্তার দেখানো হবে।


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…