এইমাত্র
  • প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বঙ্গোপসাগরে লঘুচাপ, বিভিন্ন বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
  • টানা ২ দফা পতনের পর দাম বেড়েছে স্বর্ণের
  • ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে জনস্রোত
  • দুর্নীতি ও ধর্মান্ধতা একুশের চেতনার পরিপন্থী: ড. ইফতেখারুজ্জামান
  • শহীদ মিনারে ফুল দিতে বাধা: বিএনপির উদ্দেশে সতর্ক বার্তা রুমিন ফারহানার
  • বাধার মুখে শহীদ মিনারে ফুল দিতে পারলেন না রুমিন ফারহানা
  • কর্ণফুলীতে জামায়াতের হামলায় বিএনপির ৮কর্মী আহত
  • ত্রিশালে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
  • আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করে দোয়া জামায়াতের
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৬ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৬ এএম

    পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৬ এএম
    ছবি: সংগৃহীত

    পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) ও পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকা শক্তিশালী এক ভূমিকম্পে কেঁপে উঠেছে। দেশটির আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৯।

    দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৯ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে। এর গভীরতা ছিল ১০১ কিলোমিটার। 

    পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শাংলা, সোয়াত, মারদান, সোয়াবি এবং নওশেরায় ভূমিকম্প অনুভূত হয়েছে। 

    ভূমিকম্পের সময় মানুষ রোজার ইফতার করা নিয়ে ব্যস্ত ছিলেন। এ সময় অনেকে ঘর থেকে আতঙ্কে বাইরে বেরিয়ে পড়েন। তবে প্রাথমিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

    এর আগে গত ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছিল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, কম্পনের উৎপত্তিস্থল ছিল বেলুচিস্তান প্রদেশে, খুজদার শহর থেকে প্রায় ৭৯ কিলোমিটার উত্তর-পূর্বে। 

    ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে পাকিস্তান ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। সাম্প্রতিক দশকগুলোতে দেশটি একাধিক বিধ্বংসী ভূমিকম্পের মুখোমুখি হয়েছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…