এইমাত্র
  • দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • চকরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা–ছেলে নিহত
  • উলিপুরে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা
  • শপথের প্রয়োজন নেই, ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে: পানি সম্পদ মন্ত্রী
  • নওগাঁয় সুবিধাবঞ্চিত ৬শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
  • জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
  • বেকারত্ব বাড়ানো শিক্ষা ব্যবস্থা বাদ দিতে হবে: শিক্ষামন্ত্রী
  • কোম্পানীগঞ্জে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে আ.লীগের ৬ নেতাকর্মী আটক
  • কেরানীগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে আমানউল্লাহ আমানের শ্রদ্ধা নিবেদন
  • আলফাডাঙ্গার দুই কলেজে বিনম্র শ্রদ্ধায় শহীদ দিবস পালিত
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    দুর্নীতি ও ধর্মান্ধতা একুশের চেতনার পরিপন্থী: ড. ইফতেখারুজ্জামান

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৬ এএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৬ এএম

    দুর্নীতি ও ধর্মান্ধতা একুশের চেতনার পরিপন্থী: ড. ইফতেখারুজ্জামান

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৬ এএম
    ছবি: সংগৃহীত

    দুর্নীতি এবং ধর্মান্ধতা একুশের চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশর (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে দুর্নীতি ও ধর্মান্ধতাকে প্রতিহত করে একুশের চেতনা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তিনি।

    আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

    ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি একুশের চেতনার সম্পূর্ণ পরিপন্থি। একুশের মূল শিক্ষা হলো—সব মানুষের সমান অধিকার নিশ্চিত করা। তাই নারী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, আদিবাসী, প্রতিবন্ধীসহ প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারবিরোধী যেকোনো শক্তিকে প্রতিহত করাই একুশের চেতনার দাবি। সকলের সমান মর্যাদা ও মৌলিক অধিকার নিশ্চিত করাই এই চেতনার মূল উদ্দেশ্য।

    টিআইবির নাম বাংলায় না থাকা প্রসঙ্গে তিনি বলেন, টিআইবি একটি আন্তর্জাতিক সংস্থা, যার নাম বিশ্বব্যাপী স্বীকৃত। ভাষা আন্দোলনের চেতনা কখনোই অন্য ভাষাকে বর্জনের কথা বলেনি। বরং এটি সব ভাষার মর্যাদা ও চর্চার অধিকারের পক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশেও বিভিন্ন ভাষাভাষী মানুষের বসবাস রয়েছে, তাদের ভাষার অধিকারও সমানভাবে গুরুত্বপূর্ণ।

    টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আজ যখন আমরা ভাষার অধিকারের কথা বলি, তখন তা কেবল বাংলা ভাষার মধ্যে সীমাবদ্ধ থাকবে কেন? ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ শব্দবন্ধটি কোথা থেকে এসেছে? এর মূল অর্থই হচ্ছে—প্রত্যেক মানুষের নিজস্ব মাতৃভাষা চর্চার সমান অধিকার নিশ্চিত করা।

    তিনি আরও বলেন, আমি মনে করি, সব মানুষের সমান অধিকার এবং নির্বিঘ্নে ভাষা চর্চার পথের অন্তরায়গুলো আমাদের চিহ্নিত করতে হবে। আর এই পথের অন্যতম প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি এবং ধর্মান্ধতা।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…