এইমাত্র
  • প্রধানমন্ত্রীর বাসভবন এলাকা থেকে ৬ জনকে হেফাজতে নিলো পুলিশ
  • রমজানে ওমরাহ পালনে নতুন নির্দেশনা জারি
  • যে কারণে ভারতের স্পাইসজেট বাংলাদেশের আকাশসীমায় নিষিদ্ধ
  • ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী
  • ’বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে ৫ বছর ক্ষমতায় থাকা কঠিন হবে’
  • শিক্ষকদের বদলি নিয়ে নতুন খবর জানাল মাউশি
  • পশ্চিম তীরে ইসরায়েলের দখল জোরদার, সংকটে ফিলিস্তিন কর্তৃপক্ষ
  • মার্চের দ্বিতীয় সপ্তাহে সংসদ বসতে পারে
  • পশ্চিমবঙ্গসহ গোটা ভারতে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
  • ইউক্রেনকে ইইউর ১০৬ বিলিয়ন ডলারের ঋণ, আটকে দেয়ার হুঁশিয়ারি হাঙ্গেরির
  • আজ রবিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভোলায় গোসল করতে গিয়ে দুই বান্ধবীর মর্মান্তিক মৃত্যু

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৩ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৩ পিএম

    ভোলায় গোসল করতে গিয়ে দুই বান্ধবীর মর্মান্তিক মৃত্যু

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৩ পিএম

    ভোলার চরফ্যাশনের শশীভূষণে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে খাদিজা ইসলাম(৯) ও সোহানা বেগম(৭) নামের দুই বান্ধবীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

    শনিবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ হাজারিগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। 

    শিশু খাদিজা ওই গ্রামের ইউসুফ মিয়ার মেয়ে। এবং সোহানা একই গ্রামের সোহাগ হোসেনের মেয়ে। তারা দু'জন বান্ধবী ছিলেন।

    শিশু দু'টির পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির পাশের উপকূলীয় ড্রপ প্রাথমিক বিদ্যালয়ের  পুকুরে গোসল করতে যান খাদিজা ও সোহানা। পরে তাদের ফিরতে দেরী হওয়ায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্বজনরা তাদের দু'জনকে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

    স্থানীয় হারুন চৌকিদার জানান, তারা দু'জন সবসময় একসঙ্গে চলাফেরা করতেন। প্রতিদিন এক সঙ্গে এসে ওই পুকুরে গোসল করতেন। তারা সাঁতার জানতেন না। গোসল করতে এসে হয়তো অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে গিয়েছে। পরে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে পুকুরে পানিতে ভেসে থাকতে দেখেন। 

    এদিকে একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দু'টি পরিবারেই চলছে শোকের মাতম। বারবার মূর্ছা যাচ্ছেন তাদের বাবা–মা।

    শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…