এইমাত্র
  • প্রধানমন্ত্রীর বাসভবন এলাকা থেকে ৬ জনকে হেফাজতে নিলো পুলিশ
  • রমজানে ওমরাহ পালনে নতুন নির্দেশনা জারি
  • যে কারণে ভারতের স্পাইসজেট বাংলাদেশের আকাশসীমায় নিষিদ্ধ
  • ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী
  • ’বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে ৫ বছর ক্ষমতায় থাকা কঠিন হবে’
  • শিক্ষকদের বদলি নিয়ে নতুন খবর জানাল মাউশি
  • পশ্চিম তীরে ইসরায়েলের দখল জোরদার, সংকটে ফিলিস্তিন কর্তৃপক্ষ
  • মার্চের দ্বিতীয় সপ্তাহে সংসদ বসতে পারে
  • পশ্চিমবঙ্গসহ গোটা ভারতে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
  • ইউক্রেনকে ইইউর ১০৬ বিলিয়ন ডলারের ঋণ, আটকে দেয়ার হুঁশিয়ারি হাঙ্গেরির
  • আজ রবিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    গাইবান্ধায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল, দুই আ’লীগ নেতা আটক

    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫ পিএম
    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫ পিএম

    গাইবান্ধায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল, দুই আ’লীগ নেতা আটক

    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫ পিএম

    গাইবান্ধা পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল নিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

    আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এ ঘটনা ঘটে।

    আটককৃতরা হলেন গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ইমারুল ইসলাম শাবিন,  সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ১২ থেকে ১৪ জনের একটি দল শহীদ মিনারে বিকাল সোয়া ৩টায় জয় বাংলা স্লোগান দিয়ো  শ্রদ্ধা নিবেদন করতে আসে। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা আবারো জয় বাংলা স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করে। এসময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে। এ সময় দলের বাকি নেতা কর্মীরা দ্রুত সটকে পড়ে।

    গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এবং নিষিদ্ধ কার্যক্রমের প্রেক্ষাপটে ওই দু'জনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…