এইমাত্র
  • ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী
  • ’বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে ৫ বছর ক্ষমতায় থাকা কঠিন হবে’
  • শিক্ষকদের বদলি নিয়ে নতুন খবর জানাল মাউশি
  • পশ্চিম তীরে ইসরায়েলের দখল জোরদার, সংকটে ফিলিস্তিন কর্তৃপক্ষ
  • মার্চের দ্বিতীয় সপ্তাহে সংসদ বসতে পারে
  • পশ্চিমবঙ্গসহ গোটা ভারতে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
  • ইউক্রেনকে ইইউর ১০৬ বিলিয়ন ডলারের ঋণ, আটকে দেয়ার হুঁশিয়ারি হাঙ্গেরির
  • গৌরনদীতে শহীদ মিনারে ফুল দিয়ে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের অভিযোগ
  • বরগুনায় জেলের জালে সাড়ে ২২ কেজির কোরাল
  • মোংলা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে চায় সরকার: নৌপরিবহন মন্ত্রী
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    ইউক্রেনকে ইইউর ১০৬ বিলিয়ন ডলারের ঋণ, আটকে দেয়ার হুঁশিয়ারি হাঙ্গেরির

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ পিএম

    ইউক্রেনকে ইইউর ১০৬ বিলিয়ন ডলারের ঋণ, আটকে দেয়ার হুঁশিয়ারি হাঙ্গেরির

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ পিএম


    ইউক্রেনের জন্য ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বরাদ্দ করা ১০৬ বিলিয়ন বা ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে হাঙ্গেরি। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার শ্চিজার্তো। খবর দ্য গার্ডিয়ানের। 


    ‘দ্রুজবা পাইপলাইন আটকে দেয়ার মাধ্যমে ইউক্রেন ইইউ-ইউক্রেন সহযোগিতা চুক্তি লঙ্ঘণ করেছে, এবং ইইউ’র প্রতি ইউক্রেনের যে প্রতিশ্রুতি- তার লঙ্ঘন করেছে। আমরা এ ধরনের ব্ল্যাকমেইল সহ্য করব না।’


    ‘এ কারণে হাঙ্গেরি ইউক্রেনের জন্য ইইউ’র বরাদ্দ করা ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইউক্রেন যতদিন দ্রুজবা পাইপলাইন আটকে রাখবে- ততদিন এ ঋণও স্থগিত থাকবে।’


    রুশ শব্দ দ্রুজবা-এর বাংলা অর্থ মৈত্রী বা বন্ধুত্ব। ১৯৬৪ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের শাসনামলে রাশিয়া থেকে ইউক্রেন, বেলারুশ, হাঙ্গেরি, স্লোভাকিয়া, চেক রিপাবলিক ও জার্মানিতে সরাসরি তেল সরবরাহের জন্য এই পাইপলাইন তৈরি করা হয়েছিল।


    চলতি বছলে ২৭ জানুয়ারি রাশিয়াকে চাপে ফেলতে এই পাইপলাইন বন্ধ করে দেয় ইউক্রেন। এখনও এটি বন্ধই আছে।


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…