এইমাত্র
  • বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রেস ব্রিফিং
  • মেঘনায় ইজারার আড়ালে ফুটপাত বাণিজ্য, অপসারণে প্রশ্নের মুখে প্রশাসন
  • চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী
  • পিরোজপুরে ভাষা শহীদদের প্রতি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
  • স্বপ্ন দেখিয়েছি, এবার তা বাস্তবায়ন করতে হবে: এমপি জসিম উদ্দিন আহমেদ
  • আনসার ও ভিডিপি একাডেমিতে ১২০ ফুট উচ্চতার ‘চির উন্নত বিজয় নিশান’ উদ্বোধন
  • শপথের পর নিজ এলাকায় ঝাড়ু হাতে এমপি শাহজাহান চৌধুরী
  • গ্রামবাসীর উদ্যোগে তাবু টানিয়ে অস্থায়ী মসজিদ, হরগজ দক্ষিণ পাড়ায় ব্যতিক্রমী উদ্যোগ
  • নাগরপুরে অমর একুশে পালিত, নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
  • মব কালচার থেকে বেরিয়ে আসতে হবে: পানিসম্পদমন্ত্রী
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩০ পিএম
    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩০ পিএম

    জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩০ পিএম

    জামালপুরের মেলান্দহে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে কুরমান আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে মেলান্দহ রেলওয়ে স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুরমান আলী মেলান্দহ উপজেলার বাঘাডোবা এলাকার মৃত আহাল আলী শেখের ছেলে।


    রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, কুরমান আলী মানসিকভাবে অসুস্থ্য ও কানে কম শোনেন। সকালে বাড়ির পাশে মেলান্দহ স্টেশনের আউটারে রেললাইনে বসেছিলেন। দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশ কালে কুরমান আলী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে তার পরিবারের লোকজন মরদেহ সনাক্ত করেন।


    জামালপুর রেলওয়ে স্টেশনের ওসি রবিউল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়া কুরমান আলী নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…