চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের নলবিলা বিট এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল হোসেন (৪৫) ও তার ছেলে শামীম হোসেন (১২) চকরিয়া উপজেলার বরইতলী এলাকার বাসিন্দা।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন বলেন, রাতে নুরুল হোসেন মোটরসাইকেলে করে ছেলে শামীমকে নিয়ে বরইতলী থেকে চিরিংগা বাজারে যাচ্ছিলেন। নলবিলা বিট এলাকায় পৌঁছালে চট্টগ্রামগামী একটি বেপরোয়া গতির ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেন।
তিনি আরও বলেন, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নুরুল হোসেনকে মৃত ঘোষণা করেন। শামীমকে আশঙ্কাজনক অবস্থায় পৌর এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানেও তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
ইখা