এইমাত্র
  • গৌরনদীতে শহীদ মিনারে ফুল দিয়ে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের অভিযোগ
  • বরগুনায় জেলের জালে সাড়ে ২২ কেজির কোরাল
  • মোংলা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে চায় সরকার: নৌপরিবহন মন্ত্রী
  • কুষ্টিয়ায় সিএনজি অটোরিকশা–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
  • দেলদুয়ারে নবনির্বাচিত এমপির মতবিনিময়
  • কিশোরগঞ্জে বাস–সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৪, সড়ক অবরোধ
  • ধর্মীয়-সামাজিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
  • মেঘনায় ইজারার আড়ালে ফুটপাত বাণিজ্য, অপসারণে প্রশ্নের মুখে প্রশাসন
  • চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী
  • পিরোজপুরে ভাষা শহীদদের প্রতি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০১ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০১ পিএম

    চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০১ পিএম
    ছবি: সংগৃহীত

    চলতি মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, প্রাথমিকভাবে অর্থ সহায়তার মাধ্যমে কার্যক্রম শুরু করা হবে। পরে পর্যায়ক্রমে অন্যান্য সুবিধা যুক্ত করা হবে।


    শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


    মন্ত্রী বলেন, ক্ষমতার পালাবদলের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী ঘোষিত পরিকল্পনার অংশ হিসেবে নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। দেশে প্রায় ৪ কোটি ১০ লাখ পরিবার রয়েছে। প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পারলে সেই পরিবারের নারীই হবেন কার্ডের মালিক।


    তিনি বলেন, শুরুতে নির্দিষ্ট পরিমাণ অর্থ সহায়তা দেওয়া হবে। পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য সুযোগ-সুবিধা যুক্ত করা হবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বেকারত্ব দূরীকরণসহ বিভিন্ন কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।


    গণমাধ্যম প্রসঙ্গে মন্ত্রী বলেন, কোনো পরিকল্পনাই সফল হবে না যদি গণমাধ্যম স্বাধীনভাবে ও সুষ্ঠুভাবে কাজ করতে না পারে। জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকার কাজ করবে। সাংবাদিকদের জন্য ওয়েজবোর্ড হালনাগাদ করার বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।


    বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…