এইমাত্র
  • গৌরনদীতে শহীদ মিনারে ফুল দিয়ে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের অভিযোগ
  • বরগুনায় জেলের জালে সাড়ে ২২ কেজির কোরাল
  • মোংলা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে চায় সরকার: নৌপরিবহন মন্ত্রী
  • কুষ্টিয়ায় সিএনজি অটোরিকশা–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
  • দেলদুয়ারে নবনির্বাচিত এমপির মতবিনিময়
  • কিশোরগঞ্জে বাস–সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৪, সড়ক অবরোধ
  • ধর্মীয়-সামাজিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
  • মেঘনায় ইজারার আড়ালে ফুটপাত বাণিজ্য, অপসারণে প্রশ্নের মুখে প্রশাসন
  • চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী
  • পিরোজপুরে ভাষা শহীদদের প্রতি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় রোজা না রাখায় ২ নারীসহ গ্রেপ্তার ৯

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৯ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৯ পিএম

    নাইজেরিয়ায় রোজা না রাখায় ২ নারীসহ গ্রেপ্তার ৯

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৯ পিএম
    ছবি: সংগৃহীত

    নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো রাজ্যে রমজানের প্রথম দিনেই খাবার খাওয়ার অভিযোগে ৯ জন মুসলিমকে গ্রেপ্তার করেছে ইসলামিক পুলিশ বা হিসবা। গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটে।

    কানোতে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং এখানে শরিয়াহ আইন ধর্মনিরপেক্ষ আইনের পাশাপাশি কার্যকর। হিসবা প্রতি বছর রমজান মাসে ক্যাফে, রেস্তোরাঁ ও বাজারে অভিযান চালায়। মুসলিমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখছে কিনা তা নিশ্চিত করতে এ অভিযান করা হয়। তবে খ্রিস্টান অধ্যুষিত এলাকায় কিছু প্রতিষ্ঠান খোলা থাকে।

    হিসবার ডেপুটি কমান্ডার জেনারেল মুজাহিদ আমিনুদ্দিন বিবিসিকে জানান, গ্রেপ্তার হওয়া সাত পুরুষ ও দুই নারী রমজান শুরু হয়েছে জানতেন না বলে দাবি করেছেন। তিনি বলেন, আমরা তাদের আটক করেছি। এখন আমরা তাদের রোজার গুরুত্ব, নামাজ পড়া, কুরআন পাঠ ও ভালো মুসলিম হয়ে ওঠার শিক্ষা দেব।

    তাদের কবে মুক্তি দেওয়া হবে তা এখনো স্পষ্ট নয়। অতীতে এ ধরনের ঘটনায় আটকদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে রমজানের বাকি দিনগুলোতে রোজা পালনের বিষয়ে নিশ্চয়তা নেওয়া হয়েছে।

    ইসলামের পাঁচটি স্তম্ভের একটি রোজা। রমজান মাসে মুসলিমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া-দাওয়া, পানাহার ও সহবাস থেকে বিরত থাকেন। নাইজেরিয়ায় এ বছর রমজান শুরু হয়েছে ১৮ ফেব্রুয়ারি এবং ২৯ বা ৩০ দিন পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য সমাপ্তি ২১ বা ২২ মার্চ।

    উল্লেখ্য, নাইজেরিয়ার উত্তরের ১২টি রাজ্যে প্রায় দুই দশক আগে থেকে শরিয়াহ আইন কার্যকর রয়েছে। হিসবা কর্তৃপক্ষ রমজানে এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে থাকে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…