এইমাত্র
  • গৌরনদীতে শহীদ মিনারে ফুল দিয়ে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের অভিযোগ
  • বরগুনায় জেলের জালে সাড়ে ২২ কেজির কোরাল
  • মোংলা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে চায় সরকার: নৌপরিবহন মন্ত্রী
  • কুষ্টিয়ায় সিএনজি অটোরিকশা–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
  • দেলদুয়ারে নবনির্বাচিত এমপির মতবিনিময়
  • কিশোরগঞ্জে বাস–সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৪, সড়ক অবরোধ
  • ধর্মীয়-সামাজিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
  • মেঘনায় ইজারার আড়ালে ফুটপাত বাণিজ্য, অপসারণে প্রশ্নের মুখে প্রশাসন
  • চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী
  • পিরোজপুরে ভাষা শহীদদের প্রতি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    দেলদুয়ারে নবনির্বাচিত এমপির মতবিনিময়

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৫ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৫ পিএম

    দেলদুয়ারে নবনির্বাচিত এমপির মতবিনিময়

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৫ পিএম

    টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু দেলদুয়ারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।


    শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে দেলদুয়ার উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোহরা সুলতানা যূথীর সভাপতিত্বে সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


    সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিয়া আফরিন, দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রওশন করিম, সমাজসেবা কর্মকর্তা খায়রুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খান, সহসভাপতি মো. আজাদ মিয়া ও উপজেলা যুবদলের আহ্বায়ক অপু তালুকদার শিপলুসহ অনেকে।


    মতবিনিময় সভায় এলাকার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। উপস্থিত ব্যক্তিরা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। নবনির্বাচিত সংসদ সদস্য সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…