এইমাত্র
  • গৌরনদীতে শহীদ মিনারে ফুল দিয়ে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের অভিযোগ
  • বরগুনায় জেলের জালে সাড়ে ২২ কেজির কোরাল
  • মোংলা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে চায় সরকার: নৌপরিবহন মন্ত্রী
  • কুষ্টিয়ায় সিএনজি অটোরিকশা–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
  • দেলদুয়ারে নবনির্বাচিত এমপির মতবিনিময়
  • কিশোরগঞ্জে বাস–সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৪, সড়ক অবরোধ
  • ধর্মীয়-সামাজিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
  • মেঘনায় ইজারার আড়ালে ফুটপাত বাণিজ্য, অপসারণে প্রশ্নের মুখে প্রশাসন
  • চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী
  • পিরোজপুরে ভাষা শহীদদের প্রতি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কিশোরগঞ্জে বাস–সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৪, সড়ক অবরোধ

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২১ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২১ পিএম

    কিশোরগঞ্জে বাস–সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৪, সড়ক অবরোধ

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২১ পিএম

    কিশোরগঞ্জে নাইস ট্রাভেলস পরিবহনের একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।


    শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সদর উপজেলার বৌলাই নাকভাঙ্গা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে মিঠামইন উপজেলার ইসলাপুর গ্রামের বাসিন্দা জামাল (৪০) এবং নীলফামারী জেলার ডিমলা উপজেলার মাওলানা আব্দুল কুদ্দুসের ছেলে মো. সিকান্দার (৫০) রয়েছেন। বাকি দুজনের নাম-পরিচয় জানা যায়নি।


    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে করিমগঞ্জের চামটাঘাট থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ভৈরবের দিকে যাচ্ছিল। নাকভাঙ্গা বাইপাস মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নাইস ট্রাভেলসের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ চারজন আহত হন।


    স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে দুজনের অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, হাসপাতালে আনা চারজনেরই অবস্থা গুরুতর।


    দুর্ঘটনার পরপরই উত্তেজিত স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় যানজট। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়।


    কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কামাল ভূঞা বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…