এইমাত্র
  • গৌরনদীতে শহীদ মিনারে ফুল দিয়ে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের অভিযোগ
  • বরগুনায় জেলের জালে সাড়ে ২২ কেজির কোরাল
  • মোংলা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে চায় সরকার: নৌপরিবহন মন্ত্রী
  • কুষ্টিয়ায় সিএনজি অটোরিকশা–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
  • দেলদুয়ারে নবনির্বাচিত এমপির মতবিনিময়
  • কিশোরগঞ্জে বাস–সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৪, সড়ক অবরোধ
  • ধর্মীয়-সামাজিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
  • মেঘনায় ইজারার আড়ালে ফুটপাত বাণিজ্য, অপসারণে প্রশ্নের মুখে প্রশাসন
  • চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী
  • পিরোজপুরে ভাষা শহীদদের প্রতি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বাজার নিয়ন্ত্রণে জেলা পর্যায়ে ন্যায্যমূল্যে দুধ-ডিম-মাংস বিক্রি শুরু

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৮ পিএম

    বাজার নিয়ন্ত্রণে জেলা পর্যায়ে ন্যায্যমূল্যে দুধ-ডিম-মাংস বিক্রি শুরু

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৮ পিএম

    পবিত্র রমজান মাসে নিম্নবিত্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের প্রোটিনের চাহিদা পূরণে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। রমজানজুড়ে তৃণমূল পর্যায়ে অসহায় ও হতদরিদ্র মানুষ যাতে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস কিনতে পারেন, সে লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তর ন্যায্যমূল্যে বিক্রয় কার্যক্রম শুরু করেছে।

    শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যানে জেলা পর্যায়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সরকারের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

    প্রতিমন্ত্রী জানান, রমজানকে সামনে রেখে সারা দেশের জেলা পর্যায়ে প্রায় ১০ লাখ পরিবারের মাঝে ন্যায্যমূল্যে ডিম, দুধ ও মাংস সরবরাহ করা হবে। এর মাধ্যমে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অসাধু ব্যবসায়ীদের কারসাজি প্রতিরোধ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    তিনি বলেন, জেলার প্রচলিত বাজারদরের চেয়ে কম মূল্যে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। নির্ধারিত দামে প্রতি লিটার দুধ ৮০ টাকা, প্রতি ডজন ডিম ৮৪ টাকা, ড্রেসিং করা মুরগির মাংস প্রতি কেজি ২২৫ টাকা এবং গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।

    সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, সারা দেশে মাসব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে সব জেলাতেই এ উদ্যোগ বিস্তৃত করা হবে, যাতে মানুষ তাদের খাদ্যতালিকায় প্রয়োজনীয় প্রোটিনের ঘাটতি পূরণ করতে পারে।

    পোল্ট্রি শিল্পকে টিকিয়ে রাখতে ক্ষতিগ্রস্ত খামারিদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।

    এসময় টাঙ্গাইল-৫ আসনের এই সংসদ সদস্য জানান, নির্বাচনে বিএনপি রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা প্রতিশ্রুতি দিয়েছে, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং খাদ্য নিরাপত্তা বিষয়গুলোতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। তৃণমূল পর্যায়ের অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সরকার সর্বোচ্চ পদক্ষেপ নেবে বলেও উল্লেখ করেন তিনি।

    টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন প্রকল্পের পরিচালক মো. শাহজামান খান তুহিন। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হেলাল উদ্দিন খান।
    অনুষ্ঠান সঞ্চালনা করেন এলডিডিপি প্রকল্পের পরিচালক ড. মো. হারুন অর রশিদ। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক ক্রেতা উপস্থিত ছিলেন।


    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…